সময় কলকাতা ডেস্কঃ ১০ হাজারের নীচে নামল দৈনিক সংক্রমণের সংখ্যা। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও। তবে এখনও চিন্তায় রাখছে মহারাষ্ট্রের করোনা গ্রাফ। একদিনে সে রাজ্যে আক্রান্তের সংখ্যা প্রায় ২০০০। মৃত্যু হয়েছে ৪ জনের। দিল্লির দৈনিক সংক্রমণ অনেকটা কমেছে। রাজস্থান, তামিলনাড়ু, কর্ণাটক, কেরলের করোনা গ্রাফও নিম্নমুখী।
শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯,৫২০ জন। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৮৭ হাজার ৩১১ জন। গোটা দেশে গত একদিনে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪১ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ৫৯৭ জনের।তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৭ লক্ষ ৮৩ হাজার ৭৮৮ জন করোনা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরে গিয়েছেন। সুস্থতার হার ৯৮.৬২ শতাংশ। দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ পেয়েছেন ২১১ কোটি ৪০ লক্ষেরও বেশী মানুষ। পাশাপাশি চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান।

অন্যদিকে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় মোট ২৩২ জনের শরীরে মিলল ভাইরাসের হদিশ। এদিন করোনার বলি ৩ জন। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে ৪৯ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। তারপরেই রয়েছে কলকাতা। সেখানে আক্রান্ত ৪৭ জন। ২১ জন আক্রান্ত হওয়ায় তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?