Home » দুর্ঘটনায় প্রাণ হারালেন শিল্পপতি সাইরাস মিস্ত্রি

দুর্ঘটনায় প্রাণ হারালেন শিল্পপতি সাইরাস মিস্ত্রি

সময় কলকাতা ডেস্ক :মুম্বাইয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। রবিবার তিনটে নাগাদ মুম্বাইয়ের পালঘরে মুম্বাই আমেদাবাদ ন্যাশনাল হাইওয়ের সূর্য নদীর চারোটি সেতুর উপর একটি ডিভাইডারে ধাক্কা মারে সাইরাস মিস্ত্রির গাড়ি। মার্সিডিজ গাড়িতে করে গুজরাট থেকে মুম্বাই ফিরছিলেন তিনি। গাড়িতে চারজন আরোহীর মধ্যে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে দুইজনের। আহত দুইজনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় গাড়িটি সামনের অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এয়ার ব্যাগ থাকা সত্ত্বেও প্রাণ হারান সাইরাস মিস্ত্রি সহ আরো একজন।

২০১২ সালে রতন টাটার অবসর গ্রহণের পর টাটা সন্সের ষষ্ঠতম চেয়ারম্যান হন সাইরাস মিস্ত্রি। ২০১৬ সালে টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সাইরাস মিস্ত্রি অপসারিত হন। পরবর্তীতে এন চন্দ্রশেখরন টাটা সন্সের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেন। ৫৪ বছর বয়সেই সাইরাস মিস্ত্রির এই অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ধর্মেন্দ্রপ্রধান, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব,পাশাপাশি শোক প্রকাশ করেছেন বাণিজ্য মহল।

About Post Author