Home » এক বল বাকি থাকতে জিতল পাকিস্তান

এক বল বাকি থাকতে জিতল পাকিস্তান

সময় কলকাতা ডেস্ক : এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে এক বল বাকি থাকতে পাকিস্তান ৫ উইকেটে হারিয়ে দিল ভারতকে । সৌজন্য পাক উইকেটরক্ষক- ব্যাটসম্যান রিজওয়ানের অনবদ্য ব্যাটিং। ভারত আগে ব্যাট করে বিরাট কোহলির ৬০ রানে ভর করে ৭ উইকেটে ১৮১ রান করে। রান তাড়া করে শেষ দু ওভারে পাকিস্তানের দরকার ছিল ২৬ রান। ১৯ তম ওভারে ভুবনেশ্বর কুমারের ওভারে ১৯ রান তুলে নেয় পাকিস্তান। আর্শদীপ সিংহ শেষ ওভারে চেষ্টা করলেও পাকিস্তানের জয় আটকানো সম্ভব হয় নি।।

About Post Author