আবুল কায়েম, সময় কলকাতা : এশিয়া কাপে রবিবার আবার ভারত-পাক ক্রিকেট যুদ্ধ। ম্যাচের কি প্লেয়ার হিসেবে চোখ থাকবেই হার্দিক পান্ডিয়ার দিকে।
এশিয়া কাপ ২০২২, গ্ৰুপ লিগে পাকিস্তানের বিরুদ্ধে ছক্কা মেরে দলকে জেতানোর পর আকাশের দিকে ব্যাট তুলে জয়ের আনন্দে ভেসে মাঠ ছাড়েন হার্দিক পান্ডিয়া। সবুজ জার্সির মাঝে জ্বলজ্বল করা নীল জার্সিতে তাঁর ছবি সোশ্যাল মিডিয়া এখনও ভাইরাল হচ্ছে। তিনি ২০১৮ এবং ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের তার দুটি ছবি শেয়ার করেছেন। প্রথম ছবিতে তাকে স্ট্রেচার করে মাঠ থেকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, দ্বিতীয় ছবিতে তাকে জয় উদযাপন করতে দেখা যায়। তিনি একই মাঠে এবং একই দলের বিপক্ষে ভারতকে দুর্দান্ত জয় এনেছিলেন।৪ বছর আগে অর্থাৎ ১৯ই সেপ্টেম্বর ২০১৮-এ তিনি দুবাইয়ের এই মাঠ থেকে যন্ত্রণায় কাতরাচ্ছেন। সে সময় তার ক্যারিয়ার শেষ বলে মনে করা হয়। তিনি ৫ ওভার বল সম্পূর্ণ করতে পারেন। পঞ্চম ওভারের পঞ্চম বল করার পর তিনি পড়ে যান। সেই ম্যাচে তিনি আর খেলতে পারেনি। এমতাবস্থায় তাকে স্ট্রেচার করে মাঠ ছাড়তে হয় পান্ডিয়ার। এরপর আবার ইন্ডিয়ার জার্সি পড়ে মাঠে নামতে অনেক সময় লেগেছে তার।
যে মাটিতে পড়েছিলেন সে মাটি ধরেই উঠেছেন হার্দিক।৪ বছর পরে একই মাঠে পান্ডিয়া কেবল ব্যাট হাতেই ১৭ বলে অপরাজিত ৩৩ রান করে তোলপাড় সৃষ্টি করেন । ওই ম্যাচেই বল হাতে ২৫ রানে ৩ উইকেট নিয়ে জয়ের নায়ক তিনি। একই মাঠে যে দলের বিরুদ্ধে তিনি ব্যথা পেয়েছিলেন, একই দলের বিপক্ষে ভারতকে দুর্দান্ত জয় উপহার দিয়েছেন হার্দিক পান্ডিয়া।সাধে কি সমালোচকরা বলছেন, হার্দিক থাকা মানে বারোজন নিয়ে খেলতে নামছে ভারত। রবিবার নক আউট ম্যাচ নয় তবুও হার্দিকের জন্য মানসিকভাবে এগিয়ে থেকেই পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে ভারত।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া