সময় কলকাতা ডেস্ক: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট। অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপে গ্রহণে ইডিকে নিষেধ করল দেশের শীর্ষ আদালত। আপাতত বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোন বাঁধা থাকলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
এদিনের শুনানিতে আগের নির্দেশিকা বহাল রেখেই সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন অভিষেক। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনরকম কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। আগামী ৩০ তারিখ মামলার পরবর্তী শুনানি।

ইতিমধ্যেই কয়লা পাচার কাণ্ডে একাধিকবার ইডির দফতরে হাজিরা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উল্লেখ্য, ২ সেপ্টেম্বর কলকাতার ইডি দপ্তরে হাজিরা দেন অভিষেক। নির্দিষ্ট সময়ের আগেই সমস্ত নথিপত্র নিয়ে হাজির হয়ে যান ইডি দপ্তরে। এদিন টানা ৭ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করেন তদন্তকারী আধিকারিকরা। ওইদিনই রক্ষাকবচ পেয়েছিলেন অভিষেক। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল ৫ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে জেরা বা গ্রেপ্তার করা যাবে না। আজ সেই মামলার শুনানিতে ফের তাকে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট। আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে এই নির্দেশ।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের