Home » রামজন্মভূমির খননকার্যে পথপ্রদর্শক ব্রজবাসী লালের প্রয়াণ

রামজন্মভূমির খননকার্যে পথপ্রদর্শক ব্রজবাসী লালের প্রয়াণ

সময় কলকাতা ডেস্ক : শতায়ু বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ ও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (এএসআই) প্রাক্তন ডিরেক্টর জেনারেল ব্রজ বাসি লাল শনিবার প্রয়াত হলেন।বিবি লাল সত্তরের দশকের মাঝামাঝি সময়ে রামজন্মভূমিতে যে খননের নেতৃত্ব দিয়েছিলেন তার প্রভাব ছিল সমকালীন ভারতের ইতিহাসেও সুদূরপ্রসারী। ২০২১ সালে তিনি পদ্মবিভূষণে সম্মানিত হন।মৃত্যুকালে ব্রজবাসী লালের বয়স হয়েছিল ১০১ বছর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে বিবি লালের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, একজন মহান বুদ্ধিজীবী হিসেবে তাঁকে স্মরণ করা হবে যিনি আমাদের অতীতের সাথে আমাদের সংযোগকে আরও গভীর করেছিলেন।

বিবি লাল ১৯২১ সালে উত্তরপ্রদেশের ঝাঁসিতে জন্মগ্রহণ করেছিলেন । এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করার পরে তাঁর প্রত্নতত্ত্বের প্রতি গভীর আগ্রহ জন্মায় ।১৯৪৩ সালে প্রখ্যাত ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক মর্টিমার হুইলারের অধীনে খনন কাজে প্রশিক্ষণার্থী হিসাবে তিনি প্রত্নতাত্ত্বিক হিসাবে তার কর্মজীবন শুরু করেন।৫০ বছর ধরে, লাল ৫০ টিরও বেশি বই এবং শতাধিক গবেষণাপত্রের উপর কাজ করেছেন যা জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।তাঁর উল্লেখযোগ্য বই ‘দ্য সরস্বতী ফ্লোস অন: দ্য কন্টিনিউটি অফ ইন্ডিয়ান কালচার’।

বিবি লাল ইউনেস্কোর বেশ কয়েকটি কমিটিতেও কাজ করেছেন এবং ২০০০ সালে সালে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক পদ্মভূষণে সম্মানিত হয়েছিলেন। বর্তমানে ভেঙে পড়া বাবরি মসজিদের নীচে একটি মন্দিরের মতো কাঠামোর অস্তিত্বের উল্লেখ করে প্রস্তাব পেশ করার জন্য তিনি সর্বাধিক পরিচিত।।

About Post Author