সময় কলকাতা ডেস্ক: প্রয়াত যুগান্তকারী চিত্র পরিচালক জাঁ-লুক গোদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তাঁর মৃত্যুতে ফরাসি চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন হল, তা বলার অবকাশ রাখে না।
ফরাসি নিউ ওয়েভ ছবির গডফাদার ছিলেন তিনি। ‘ব্রেথলেস’, ‘কনটেম্পট’-এর মতো কালজয়ী ছবির মাধ্যমে চলচ্চিত্রের আঙিনায় নতুন ধারার সৃষ্টি হয়েছিল তার হাত ধরে। গত শতাব্দীর ছয়ের দশকের দিকে তাঁর ছবিগুলো পরবর্তীর বহু নামী পরিচালকের কাছে ছিল অনুপ্রেরণা। গোদারের ছবি দেখে অনুপ্রাণিত হয়েছিলেন ভারতীয় চিত্র পরিচালক সত্যজিৎ রায়, মৃণাল সেনের মতো পরিচালকেরা।

১৯৩০ সালের ৩ ডিসেম্বর জন্ম হয় গোদারের। মাত্র চার বছর বয়সে পরিবারের সঙ্গে সুইটজারল্যান্ডে চলে যান।তাঁর শৈশব এবং কৈশোর কেটেছে জেনেভা লেকের ধারে। এরপর যুদ্ধ পরবর্তী ফ্রান্সে ফিরে যান যুবক গোদার। সেখানেই প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন । তাঁর স্নাতকের বিষয় ছিল অ্যানথ্রোপলজি। বরাবর আকর্ষণ ছিল সিনেমার প্রতি । ছয়ের দশকে ফ্রান্সে যে ধরনের ছবি তৈরি হত, সেই ফর্ম একেবারে ভেঙে চুরমার করেন গোদার। জন্ম হয় চলচ্চিত্রের এক নতুন ভাষার।


More Stories
চলে গেলেন মিঠু মুখার্জী
বিদায় জিন লজ
চলে গেলেন স্বাগত দে