Home » নিজেকে সুস্থ রাখতে ওটস খান

নিজেকে সুস্থ রাখতে ওটস খান

সময় কলকাতা ডেস্কঃ শরীরকে সুস্থ রাখতে ব্রেকফাস্টে সবচেয়ে ভালো খাবার হল ওটস। কারণ ওটসের মধ্যে রয়েছে ভালো পরিমাণে ফাইবার,প্রোটিন ও আরও নানা রকমের খনিজদ্রব্য।যা আমাদের শরীরে পুষ্টির জোগান দেয় এবং পেটও অনেকক্ষণ ভর্তি রাখে। ওটসের মধ্যে ক্যালোরি একেবারেই থাকে না। মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলা যায় ওটস। আপনি চাইলে ওটসের সাথে ড্রাই ফ্রুটস মিশিয়েও খেতে পারেন। সেক্ষেত্রে পুষ্টিগুণ আরও বেড়ে যায়। আসুন জেনে নেওয়া যাক ওটসের কিছু স্বাস্থ্যগুণ-

রক্তবাহের স্বাস্থ্য রক্ষায়

ওটস খেলে দেহে খারাপ কোলেস্টেরলের পরিমাণ হ্রাস পায়,ফলে আ্যথেরোস্ক্লেরোসিস রোগের ঝুঁকি অনেকটাই কমে যায়। পাশাপাশি ওটস-এ রয়েছে আ্যভেনানথ্রামাইড নামক এক প্রকার আ্যন্টি-অক্সিডেন্ট। যা প্রদাহ কমাতে সাহায্য করে।

কোষ্ঠকাঠিন্য কমাতে

ওটসে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। বিশেষত ওটসে থাকা বিটা-গ্লুকান নামক এক প্রকার ফাইবার পেটের স্বাস্থ্য রক্ষায় বেশ উপযোগী। এছাড়াও ফাইবার সমৃদ্ধ খাবার কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে

ডায়াবেটিস রোগীদের জন্য ওটস খুব ভালো একটি বিকল্প হতে পারে। পাশাপাশি ওটস-এর ফাইবার বিপাক প্রক্রিয়ার গতিকে কমিয়ে দিতে পারে। ফলে রক্তে শর্করার পরিমাণ হঠাৎ বৃদ্ধি পাওয়ার ঝুঁকি কমে যায়।

ক্যানসার রোগকে দূরে রাখে

একাধিক গবেষণায় দেখা গিয়েছে ওটসের মধ্যে লিগান্যান নামক একটি উপাদান রয়েছে যা একদিকে যেমন কার্ডিওভাসকুলার ডিজিজকে দূরে রাখে,তেমনি হরমোন সম্পর্কিত ক্যানসার যেমন ব্রেস্ট, প্রস্টেট, ওভারিয়ান ক্যানসার ধারে কাছে ঘেঁষতে পারেনা। আমেরিকান ক্যানসার সোসাইটির একটি রিপোর্টে বলা হয়েছে,ক্যানসার রোগ প্রতিরোধে ওটসের কোনো বিকল্প হয়না বললেই চলে।

About Post Author