Home » হাজারীবাগে বাস দুর্ঘটনায় সাতজনের মৃত্যু

হাজারীবাগে বাস দুর্ঘটনায় সাতজনের মৃত্যু

সময় কলকাতা ডেস্ক : নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে। দুর্ঘটনায় ৭জনের মৃত্যু ,২০ জনের বেশি আহত হয়েছে হাজারীবাগে। হাজারীবাগের তাঁতিঝরিয়া থানায় এলাকার সেবানা নদীতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে। শিখ সম্প্রদায়ের কিছু মানুষ গিরিডিতে আয়োজিত একটি ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন এই বাসে করে। নদীতে বাসটি আছড়ে পড়ায় ঘটনাস্থলেই ৭জনের মৃত্যু হয়েছে। স্থানীয় মানুষজন এবং হাজারীবাগ জেলা প্রশাসন তৎপরতার সঙ্গে উদ্ধার কার্য চালিয়ে বাসে থাকা যাত্রীদের নদী থেকে উদ্ধার করে। আহতদের হাজারীবাগ মেডিক্যাল কলেজে পাঠানো হয় চিকিৎসার জন্য। ২০ জন আহত যাত্রীর মধ্যে ৬ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

কি কারণে এই দুর্ঘটনা?  সঠিক কারণ এখনো জানা না গেলেও পুলিশের প্রাথমিক অনুমান ড্রাইভার আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। সেক্ষেত্রে বাসের যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল নাকি ড্রাইভার অন্যমনস্ক ছিল? তা খতিয়ে দেখছে পুলিশ।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ন্যান্সি সাহাই হাজারীবাগের জেলা প্রশাসক, হাজারীবাগের সাংসদ জয়ন্ত সিংহ এবং হাজারীবাগের বিধায়ক মনীশ জয়সওয়াল।হাজারীবাগের জেলা প্রশাসক ন্যান্সি সাহাই জানিয়েছেন প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। বাসের সকল যাত্রীদের উদ্ধার করা হয়েছে। আহতদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন হাজারীবাগের সাংসদ জয়ন্ত সিংহ এবং বিধায়ক মনীশ জয়সওয়াল।।

About Post Author