Home » উদ্ধার অভিনেত্রীর ঝুলন্ত দেহ

উদ্ধার অভিনেত্রীর ঝুলন্ত দেহ

সময় কলকাতা ডেস্কঃ ফের অভিনেত্রীর রহস্যমৃত্যু। এবার চেন্নাইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হল দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ। ২৯ বছরের ওই অভিনেত্রীর নাম পাওলিন জেসিকা ওরফে দীপা। সম্প্রতি মুক্তি পাওয়া তামিল সিনেমা ‘ভায়দা’র নায়িকা ছিলেন তিনি। জনপ্রিয় অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুতে তামিল চলচ্চিত্র জগতে শোকের ছায়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের বাসিন্দা দীপা। চেন্নাইয়ে এসেছিলেন কেরিয়ারের জন্যই। সেখানে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তামিল সিনেমা জগতে শুরুটা বেশ ভালই করেন তিনি। ‘থুপ্পারিভালান’, ‘ভায়দা’র মতো সিনেমায় তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়।

সোমবার চেন্নাইয়ের ফ্ল্যাটে দীপার ঝুলন্ত দেহ প্রথমে প্রতিবেশীরা দেখতে পান। এরপর তাঁরা পুলিশে খবর দেন। খবর পাওয়া পুলিশ এসে অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দীপার এক বন্ধু। তিনিই অন্ধ্রপ্রদেশে দীপার পরিবারকে মৃত্যুর খবর দেন। অভিনেত্রীর ওই ফ্ল্যাট থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর,দীপা নিজের ব্যর্থ প্রেমের কথা জানিয়েছেন সুইসাইড নোটে। সেই কারণেই অভিনেত্রী নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন।

তবে দীপার মৃত্যু আত্মহত্যা না খুন? ইতিমধ্যেই সেই তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এলেই দীপার মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলেই জানা গিয়েছে।

About Post Author