সময় কলকাতা ডেস্ক, ১৬ এপ্রিল : হেলায় লখনউ জয় করল বেঙ্গালুরু। লখনউ সুপার জায়েন্টস দলের দুই জায়েন্ট পেমেন্ট পাওয়া অধিনায়ক ঋষভ পন্থ ও নিকোলাস পুরানের এবারের আইপিএলে খারাপ ফর্ম অব্যহত। দুজনেই একগুচ্ছ বল নষ্ট করে করলেন মোটে একটি করে রান বরং যথারীতি দুই তুলনামূলক অখ্যাত আয়ুষ বদোনি এবং মুকুল চৌধুরীর চেষ্টায় ১৪৬ রান উঠল লখনউ স্কোরবোর্ডে। রসিক সালাম এবং হ্যাজেলউড দুরন্ত ছন্দে থাকায় এরবেশি কিছু করা সম্ভব হয়নি। জাহির খানের নজরে ভারতের ভবিষ্যতে অন্যতম বেশ পেস ট্যালেন্ট রসিক নিখুঁত ইয়রকার দিয়ে নজর কাড়লেন,২৪ রানে পেলেন ৪ উইকেট ।পাল্টা ব্যাট করতে নেমে গোড়াতে ফিল সল্ট আউট হলেও বিরাট কোহলি -রজত পতিদাররা জয়ের লক্ষ্যে পৌঁছতে বেশি সময় নেননি। কোহলি করেন ৪৯। পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় আরসিবি।।
আরসিবি হেলায় হারালো এলএসজিকে


More Stories
হায়দ্রাবাদের প্রফুল্ল-সাকিবের স্বপ্নের জোড়া অভিষেকে ছারখার রাজস্থান
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রাজস্থানের ঝড়
সূর্যের মুম্বাইকে হারালো দিল্লি