সময় কলকাতা ডেস্ক, ১৫ এপ্রিল : আশঙ্কা কাটছে না কেরালার । আগের ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে চমক দিলেও বুধবার তীরে এসে তরী ডুবল কেরালা ব্লাস্টার্সের। ঘরের পয়েন্ট ভাগাভাগি করেই ক্ষান্ত থাকতে হল তাদের। প্রথমার্ধে এগিয়ে গেলেও খেলার ৮৮ মিনিটে গোল রক্ষকের ভুলে গোল শোধ হয়ে যাওয়ায় এক পয়েন্ট পেয়ে সন্তুষ্ট থাকতে হলো কেরালাকে। খেলা উপভোগ্য হয়ে উঠেছিল এবং একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল উভয় দল। তবে নর্থইস্ট ইউনাইটেডের আক্রমণভাগে এবছর আলাদিন না থাকায় বিপক্ষের ঝুঁকি কমে গিয়েছে। এবার চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ও নেই হাইল্যান্ডার-রা তবে এদিন একটি পয়েন্ট তাদের অবনমনের আশঙ্কা অনেকটাই দূর করে দিল।এই ম্যাচের ড্রয়ের ফলে আই এস এল এর পয়েন্ট টেবিলে কোন পরিবর্তন হলো না। নর্থ ইস্ট ইউনাইটেড দশম স্থানে থেকে গেল, ১৩ নম্বর স্থানে থাকা কেরালা এখনও অবনমনের আশঙ্কা থেকে মুক্তি পেল না। ৯ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে চাপ বাড়ছে কেরালার কারণ এখনো পর্যন্ত নটি ম্যাচ তারা খেলে ফেলেছে তাদের হাতে রয়েছে মাত্র চারটি ম্যাচ। উল্লেখ্য, আইএসএলের ১১ বছরের ইতিহাসে এই প্রথম অবনমনের প্রথা চালু হয়েছে এবং ১৪ দলের মধ্যে সর্বনিম্ন স্থানে রয়েছে মহামেডান যারা ৭ ম্যাচের প্রতিটি ম্যাচেই হেরেছে। এবার আইএসএল নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা ছিল এবং শেষ মুহূর্তে বহু আশঙ্কা কাটিয়ে আইএসএলে অনুষ্ঠিত হচ্ছে তবে এ নিয়ে সন্দেহের অবকাশ নেই এবার আইএসএল মাঝপথে চলে আসার পরেও চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে অন্তত ৭ টি দল। পাশাপাশি, অবনমনের আশংকায় ভুগছে মহামেডানও কেরালার মত ওড়িশা এবং চেন্নাইয়ান এফসি।।
আরও পড়ুন সিএএ-তে আবেদন করে কি বিপাকে সম্ভাব্য ভোটাররা?
আশঙ্কা কাটছে না কেরালার #আইএসএল


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
চতুর্থ দল হিসেবে আইপিএলের প্লে-অফে রাজস্থান
আইএসএল চ্যাম্পিয়ন হয়ে ভারতসেরা ইস্টবেঙ্গল