Home » বুকার পুরস্কার জয়ী হিলারি ম্যান্টেলের প্রয়াণ

বুকার পুরস্কার জয়ী হিলারি ম্যান্টেলের প্রয়াণ

সময় কলকাতা ডেস্ক : প্রয়াত বুকার জয়ী সাহিত্যিক হিলারি ম্যান্টেল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি  তার   “উলফ ওয়াল “ও ” ব্রিং আপ দ্যা বডিস ” গ্রন্থ দুটির জন্য  অধিক প্রসিদ্ধ। তাঁর মৃত্যুর খবর তাঁর গ্রন্থের প্রকাশক ফোর্থ এস্টেট বুকস এবং হার্পার কলিন্স ইউ কে।

সাহিত্যিক ক্যাটলিন মোরান টুইট বার্তায় হিলারি ম্যান্টেলের মৃত্যুর পরে শোক জ্ঞাপন করে বলেছেন, ” হিলারি ম্যান্টেলের মন ছিল প্রচন্ড শক্তিশালী যা পৃথিবীর বুকে ছিল জাদুর যন্ত্র। আমরা ভাগ্যবান যে যত সম্ভব লেখা তিনি উপহার দিয়েছেন… ”

ম্যান্টেল দুবার  বুকার পুরস্কার লাভ করেছেন। প্রথমবার ২০০৯ সালে উলফ ওয়ালের জন্য এবং দ্বিতীয়বার ২০১২ সালে  ব্রিং আপ দ্যা বডিসের জন্য তাঁর বুকার জয়। দুটি লেখাই মঞ্চ ও টিভির পর্দায় দেখা গিয়েছিল। এই দুটি গ্রন্থ ছাড়াও  তিনি অজস্র গ্রন্থ রচনা করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য “দ্যা মিরার এন্ড দ্যা লাইট “।তার পরিবার সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার সহসা তার মৃত্যু হলেও  শান্তিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিবার-পরিজন পরিবৃত হয়ে। তার মৃত্যু ইংরেজি সাহিত্য জগতে  এনে দিল এক শূন্যতা।।

About Post Author