Home » রোগ নিরাময়ে এই মশলা খান

রোগ নিরাময়ে এই মশলা খান

সময় কলকাতা ডেস্কঃ শুধু স্বাদের দিক থেকেই নয় শরীরের বিভিন্ন রোগ নিরাময়ে কালোমরিচ দারুণ কার্যকরী। কালোমরিচে রয়েছে নানা ঔষধি গুণাগুণ। জ্বর, সর্দি, গনোরিয়া ও পেট ফাঁপায় কালোমরিচ বেশ কার্যকর। তাছাড়া কালোমরিচে রয়েছে প্রচুর পরিমাণে আ্যন্টি অক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। দেখে নিন কোন কোন রোগ উপশমে এই মশলা সাহায্য করে-

ত্বকের জন্য ভালো
প্রতিটি মানুষেরই ত্বকের যত্ন নেওয়া উচিত। ত্বকের নানা সমস্যা কমাতে পারে কালো মরিচ। এক্ষেত্রে ত্বকের স্পটও তুলে দিতে পারে কালোমরিচ। এমনকী ত্বকের দাগছোপের পাশাপাশি বলিরেখাও দূর করতে পারে কালোমরিচ।

পেটের জন্য ভালো

পেটের হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করতে পারে কালোমরিচ। ফলে অ্যাসিডিটির সমস্যা নিয়ন্ত্রণে থাকে। এছাড়া কালো মরিচ প্রোটিনকে ভেঙে ফেলতে পারে। তাই পেটের সমস্যা থাকলে এই মশলা খান।

ওজন কমাতে সাহায্য করে
ওজন বেড়ে যাওয়া রোধ করতে কালোমরিচ খুব উপকারী ভূমিকা নেয়। শরীরে যেই সমস্ত কোষগুলি মেদ সৃষ্টি করে,কালোমরিচ সেগুলির বিরুদ্ধে কাজ করে মেদ ঝরাতে সাহায্য করে। পাশাপাশি কালোমরিচে ক্যালোরির পরিমাণ রয়েছে মাত্র ৮।

ব্রেনের জন্য ভালো
কালো মরিচে রয়েছে পিপারাইন নামক উপাদান। আর এই পিপারাইন কিন্তু মস্তিষ্কের জন্য খুবই ভালো। পার্কিনসনস বা অ্যালঝাইমার্স ডিজিজের জন্য খুবই ভালো এই মশলা। তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে।

About Post Author