সময় কলকাতা ডেস্কঃ ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারালো টিম ইন্ডিয়া। এই ম্যাচে জয়ের সাথে, ভারত ২-১ ব্যবধানে সিরিজ দখল করে। এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অক্ষর প্যাটেল, বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়া ভারতের সামনে ১৮৭ রানের টার্গেট রাখে । অক্ষরের সংগ্রহ ৩৩ রানে ৩ উইকেট। অতঃপর ব্যাট করতে নেমে ভারতীয় ওপেনাররা ব্যাট করতে এসে তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরে যান ।

অস্ট্রেলিয়ার ১৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে সূর্যকুমার যাদব ৩৬বলে ৬৯ রান করে এবং কোহলি ৪৮ বলে ৬৩ রান করে। দু’জনের শতরানের পার্টনারশিপে ভর করেই জয় পায় ভারত। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১১ রান। প্রথম বলে ৬ মেরে লক্ষ্যকে ৫ বলে ৫ রানে নামিয়ে আনেন কোহলি। পরের বলে কোহলি আউট হয়ে যায়। এক বল বাকি থাকতে চার মেরে ম্যাচ জেতান হার্দিক পান্ডিয়া।


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
আবার বাংলাদেশের কাছে হার পাকিস্তানের