Home » পঁচিশ ছক্কার ম্যাচে সাপ ঢুকল মাঠে

পঁচিশ ছক্কার ম্যাচে সাপ ঢুকল মাঠে

আবুল কায়েম, সময় কলকাতা : ক্রিকেট ম্যাচের মাঝে ভক্তদের প্রবেশে অনেক সময় খেলার বিঘ্ন ঘটে। আকাশ থেকে উড়ে আসা পাখিরাও অনেক সময়  মাঠের মধ্যে ঢুকে ঘুরে বেড়ায় । কিন্তু গুয়াহাটিতে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন যা ঘটল তা  কল্পনার বাইরে ছিল । গুয়াহাটিতে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচ চলাকালীন একটি সাপ মাঠে ঢুকে পড়ে, যার জেরে ম্যাচটি বেশ কিছু সময় বন্ধ রাখতে হয়। ভারতীয় ইনিংসের অষ্টম ওভার শুরু হতে না হতেই সব খেলোয়াড় থমকে দাঁড়িয়ে যান । এমন পরিস্থিতিতে খেলাটি কিছু সময়ের জন্য বন্ধ করতে হয়। অপ্রীতিকর কিছু ঘটতে বা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আগেই সাপটিকে ধরতে পৌঁছে যায় এবং সাপটিকে ধরে ফেলে তারপরে ম্যাচটি আবার শুরু হয় ।সাপ ছোবল না মারলে কী হবে, ম্যাচে সাপের মত ছোবল মারলেন সূর্য – মিলার সহ দু দলের ব্যাটসম্যানরা।পঁচিশটি ছক্কা মারলেন দু দলের ব্যাটসম্যানরা।

ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা। ভারতের ওপেনিং জুটিতে রোহিত ও রাহুল শুরুটা খুব ভালো করেন । রাহুল বিশেষ করে আক্রমণাত্মক ছিলেন এবং মাত্র ২৪ বলে অর্ধশতরান করে করে সমালোচকদের জবাব দেন। দুজনে মাত্র ৫৯ বলে ৯৬ রানের জুটি গড়েন। তারপর মাঠে এসে ঝড় তোলেন সূর্যকুমার যাদব। গুয়াহাটিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আরও বিপজ্জনক হয়ে ওঠেন।মাত্র ২২ বলে ৬১ রান করেন যার মধ্যে ৫ চার এবং ৫ ছক্কা । সবচেয়ে কম বলে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ম্যাচের তার ১০০০ রানও পূর্ণ করেন । বিরাট কোহলিও ৪৯ রান করেন।তিনি চতুর্থ ব্যাটসম্যান যিনি টি টোয়েন্টি ক্রিকেটে ১১,০০০ রান করেন। সূর্যের গতি দেখে, কিং কোহলিও তার রান তোলার গতি বাড়ান । দুই খেলোয়াড়ের মধ্যে মাত্র ৪২ বলে ১০২ রানের সেঞ্চুরি জুটি গড়ে ওঠে যা ভারতকে বড় রান করতে সাহায্য করে। প্রথম থেকে উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় সাউথ আফ্রিকা। তারপর একাই চমকে দেন ডেভিড মিলার। ৪৭ বলে ১০৬ রান করে একটা দুরন্ত সেঞ্চুরি উপহার দেন তিনি। সঙ্গী কুইন্টন ডি কক যদি আরেকটু আগে থেকে হাত খুলতেন তাহলে হয়তো মিলারের এমন ইনিংসটা হয়তো বিফলে যেত না । শেষ ওভারে প্রয়োজন ছিল ৩৭ রানের, তিন ছক্কাসহ ২০ রান তুলেও তাই কাজ হয়নি। ১৬ রানে জয়ী হয় ভারত।।

About Post Author