সময় কলকাতা ডেস্কঃ পুজোর আগে আরও ৬৫ জনকে চাকরিতে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এর আগেও টেট-এর প্রশ্নপত্রে ভুল থাকার জন্য ১৮৭ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিল আদালত।
২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার প্রশ্নপত্রে ৬টি প্রশ্ন ভুল ছিল। ওই পরীক্ষায় উত্তীর্ণদের ২০১৬ ও ২০১৯ সালে নিয়োগ করে রাজ্য। এই নিয়ে কলকাতা হাই কোর্টে আলাদা করে ৬টি মামলা দায়ের করা হয়েছিল। মামলাকারীরা আর্জি জানান, ছটি প্রশ্ন ভুল ছিল। তারা সেই প্রশ্নে উত্তর দেন। ফলে প্রশ্নগুলির পুরো নম্বর তাঁদের প্রাপ্য। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে একটি বিশেষজ্ঞ টিম তৈরি করা হয়। তাঁরা অনুসন্ধান করে হাইকোর্টকে রিপোর্ট দেয়, ছটি প্রশ্ন ভুল ছিল। ওই কমিটি জানায়, পরীক্ষার্থীদের দাবি অমূলক নয়। এদিকে মামলায় ২০১৮ সালের ৩ অক্টোবর তৎকালীন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন, ওই ছ’টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলেই নম্বর দিতে হবে।

এরপরই হাইকোর্ট প্রথমে নির্দেশ দেয় ২৩ জনকে চাকরি দিতে হবে। পরে জানানো হয়, ওই তালিকায় আরও ৫৪ জন যুক্ত হবেন। কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশিকা দিয়ে জানান, ২৮ সেপ্টেম্বরের মধ্যে ১৮৯ জনকেই চাকরি দিতে হবে। এবার সেই তালিকায় যুক্ত হল আরও ৬৫ জনের নাম।


More Stories
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
আরজিকর কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ
নেতাজির অবমাননায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর