Home » সকাল সকাল ইডি-সিবিআই অভিযান

সকাল সকাল ইডি-সিবিআই অভিযান

সময় কলকাতা ডেস্কঃ পুজোর মরশুমে ফের শহরে ইডির হানা। গার্ডেনরিচের পর এবার আচার্য জগদীশ চন্দ্র বোস রোড। কলকাতার এক অফিসে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতায় একটি ম্যানেজমেন্ট সার্ভিসের অফিসে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, ফিনশোর ম্যানেজমেন্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামে ওই কোম্পানি ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং ও যাবতীয় কপোর্রেট সার্ভিস দেয়। সূত্রের খবর, এজেসি বোস রোডের আনন্দলোক বিল্ডিংয়ে এই অফিস গত ১০ বছরের বেশি সময় ধরে চলছে। কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসে দু’জন বাঙালি ও চার জন অবাঙালি রয়েছেন। জানা গিয়েছে, প্রথমে টাকা উদ্ধারের কথা শোনা গেলেও পরে কোম্পানির কিছু কাগজপত্র নিয়েই বেরিয়ে যান ইডি অধিকারিকরা।

অন্যদিকে, মঙ্গলবার সকাল সকাল শহরে হানা দিয়েছে সিবিআই। এদিন সিজিও কমপ্লেক্স থেকে সিবিআইয়ের তিনটি টিম তিনটি গাড়ি নিয়ে বের হয়। প্রথম গাড়িতে ও দ্বিতীয় গাড়িতে পাঁচ জন করে আধিকারিক ছিলেন। শেষ গাড়িতে ছিলেন ছ’জন আধিকারিক। সকাল সকাল তিনটি গাড়িতে সিবিআই আধিকারিকের বেরোনো নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এই মুহূর্তে কয়লা পাচার, গরু পাচার এবং নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। এই তিনটি মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে কি কারণে আজকের এই অভিযান, তা এখনও জানা যায় নি।

About Post Author