সময় কলকাতা ডেস্কঃ
আজ ২৯সেপ্টেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৭২ তম দিন।
আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী :
১৯২৯ – বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে।
১৯৩৫ – ছাপাখানায় প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত হয়।
১৯৩৯ – ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন:
১৭২৫ – ভারতে প্রথম ইংরেজ শাসক রবার্ট ক্লাইভ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৪১ – দুর্গাচরণ রক্ষিত, ভারতে প্রথম সর্বোচ্চ ফরাসি সম্মান – ‘লেজিয়ঁ দনার’ এ সম্মানিত বাঙালি উদ্যোগপতি এদিন জন্মান।
১৯০৯ -ভারতের বলিউডের হিন্দি চলচ্চিত্র নির্মাতা শশধর মুখার্জী –র জন্মদিন আজ।
১৯১৪ – মনি গুহ, বেঙ্গল প্রেসিডেন্সি তেভাগা আন্দোলনের অন্যতম প্রধান নেতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩২ – মেহমুদ নামে পরিচিত, ভারতীয় অভিনেতা, গায়ক, পরিচালক এবং প্রযোজক মেহমুদ আলীর জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস :
১৯০০ – পূর্ববঙ্গের অধুনা বাংলাদেশের প্রথম এম.এ. এবং বিহারের প্রথম ইংরাজী দৈনিক ‘বিহার হেরল্ড’ এর প্রতিষ্ঠাতা গুরুপ্রসাদ সেন আজকের দিনে প্রয়াত হন।
১৯৪২ – ভারতীয় বিপ্লবী, স্বাধীনতা আন্দোলনের শহীদ মাতঙ্গিনী হাজরার প্রয়াণ দিবস আজ।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
দোল উৎসব : রাঙিয়ে দিয়ে যাও
বারাসাতের কাউন্সিলরের উদ্যোগে স্বামী বিবেকানন্দকে নতুন চোখে দেখা, ভাবনার নবউন্মেষ