সময় কলকাতা ডেস্কঃ আজ ৩০ সেপ্টেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৭৩ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৯২২ – বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করেন।
১৯২৯ – বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে।
১৯৯৩ – ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে প্রচণ্ড ভূমিকম্পে ২০ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮২৮ – যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী,ভারতীয় যোগী ও গুরু আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৬৪-ব্রিটিশ ভারতীয় দেশীয় রাজ্য কোচবিহারের মহারাণী সুনীতি দেবীর জন্মদিন আজ।
১৯২২ – হৃষিকেশ মুখার্জী, ভারতীয় হিন্দি চলচ্চিত্রের বাঙালী পরিচালক এদিন জন্মান।
১৯৩৩ – অজিতেশ বন্দ্যোপাধ্যায়, বাঙালি নাট্যকার ও অভিনেতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩৮ – প্রখ্যাত ভারতীয় বাঙালি আবৃত্তিকার ও বাচিক শিল্পী গৌরী ঘোষ-এর জন্মদিন আজ।
১৯৬২ – প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৭২ -ভারতীয় গায়ক শান্তনু মুখার্জীর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৭৫ – প্যারীচরণ সরকার,ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও উনিশ শতকের বাঙলার পাঠ্যপুস্তক রচয়িতা আজকের দিনে প্রয়াত হন।
১৯১৯ – ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, সমাজসংস্কারক, দার্শনিক, লেখক, অনুবাদক, ঐতিহাসিক শিবনাথ শাস্ত্রী-র প্রয়াণ দিবস আজ।
১৯৪৩ – রামানন্দ চট্টোপাধ্যায়, ব্রিটিশ ভারতীয় শিক্ষাবিদ ও সাংবাদিক এদিন প্রয়াত হন।
১৯৫৩ – আবদুল করিম সাহিত্যবিশারদ, প্রাচীন বাংলা সাহিত্যের পুঁথি সংগ্রাহক ও সম্পাদক আজকের দিনে প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি