সময় কলকাতা ডেস্ক: এবার পুজোতে পটল দিয়ে জমিয়ে রাঁধুন পটল পোস্ত। অতি সুস্বাদু এক নিরামিষ পদ এই পটল পোস্ত
উপকরণ
• পটল
• স্বাদমতো নুন
• পরিমান মতো সর্ষের তেল
• ৩ টে কাঁচা লংকা বাটা
• ২ টেবিল চামচ পোস্ত বাটা
• ১/২ চা চামচ চিনি
• ২ টো লাল লংকা
• ১/২ চা চামচ কালো জিরে ফোঁড়নের জন্য
• ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
• ১ চা চামচ নারকেল কোরা বাটা
পদ্ধতি
প্রথমে পটলের খোসা হালকা করে ছাড়িয়ে দুপাশে একটু চিরে নিন। একটু লবণ হলুদ দিয়ে মেখে রাখুন।এরপর কড়াইতে তেল গরম করে পটলগুলো ভালো মতো ভেজে নামিয়ে নিন। এরপর ঐ তেলে কালো জিরে ফোড়ন দিয়ে পোস্ত বাটা আর নারকেল বাটা, কাঁচা লংকা বাটা দিয়ে সাথে স্বাদমতো নুন আর এক চিমটে হলুদ আর সামান্য চিনি দিয়ে ভেজে নিন। মশলা থেকে তেল ছাড়লে ১/২ কাপ জল দিতে হবে। ঝোল ফুটে গেলে ভাজ পটলগুলো দিয়ে দিতে হবে। এরপর গ্ৰেভি ঘন হলে নামাতে হবে। নামিয়ে লাল লঙ্কা চিরে ওপরে দিয়ে দিতে হবে।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার