Home » একতা কাপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

একতা কাপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সময় কলকাতা ডেস্কঃ ওয়েব সিরিজে সৈনিকদের অপমানের অভিযোগে এবার একতা কাপুরের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। শুধু তাই নয়, আদালত তাঁর মায়ের বিরুদ্ধেও পরোয়ানা জারি করেছে।

বেশ কিছুদিন ধরেই বিতর্কের শিরোনামে উঠে আসছে একতা কাপুরের ওয়েব সিরিজ ‘XXX’ সিজন-২। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর এই সিরিজের নানান আপত্তিকর দৃশ্য দ্রুত ভাইরাল হচ্ছে। কার্যত সেই কারণেই প্রশ্ন উঠছে, ‘আর্টিস্টিক লিবার্টি’র নামে কি সীমা অতিক্রম করেছেন অভিনেত্রী ? এর আগে ২০২০ সালে ওয়েব সিরিজ ‘XXX’ -এর প্রথম সিজন নিয়ে একবার অভিযোগ ওঠে। এক সৈনিকের পরিবারকে নিয়ে আপত্তিকর কিছু দৃশ্যকে ঘিরে প্রশ্ন উঠেছিল নেটপাড়ায়। সিরিজটি ALTBalaji-তে মুক্তি পেয়েছিল। একতা কাপুরের বালাজি টেলিফিল্ম লিমিটেডের এটি ওটিটি প্ল্যাটফর্ম। তাঁর মা শোভা কাপুরও বালাজি টেলিফিল্মসের সঙ্গেই যুক্ত।

সূত্রের খবর,, ‘XXX’ সিজন-২ নিয়ে একটি মামলা দায়ের করেছিলেন সেনাকর্মী শম্ভু কুমার। ওই প্রাক্তন সেনাকর্মীর অভিযোগ, ‘XXX’ সিজন-২-তে এক সৈনিকের স্ত্রী সম্পর্কিত বেশ কয়েকটি আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে। এতে সেনার পোশাকেরও অপমান করা হয়েছে। যদিও সেসময় শনা গিয়েছিল বেশকিছু দৃশ্য এই সিরিজ থেকে বাদ দিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে শম্ভু কুমারের আইনজীবী জানান, শম্ভু কুমারের অভিযোগের ভিত্তিতে একতা ও তাঁর মাকে সমন পাঠিয়েছিল আদালত। কিন্তু তারা নির্ধারিত সময়ে হাজিরা দেননি। তাই এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

About Post Author