সময় কলকাতা ডেস্কঃ আইসক্রিম সবারই পছন্দ। কিন্তু পুজোর সময়ে বাইরের খাবার খাচ্ছেন না অনেকেই। তাই বাড়িতেই এবার বানিয়ে ফেলুন আপনার শিশুর প্রিয় আইসক্রিম চকোবার।
উপকরণ
• ১ কাপ হুইপড ক্রিম,
• ২ চা চামচ ভ্যানিলা এসেন্স,
• ১/২ কাপ চকোলেট,
• ১ এবং ৩/৪ কাপ দুধ,
• ১/৫ কাপ গুঁড়ো দুধ
পদ্ধতি
প্রথমে একটি পাত্রে হুইপড ক্রিম বিটার দিয়ে বিট করে নিন। এতে চিনি দিয়ে আবার বিট করুন। ক্রিম ভালো করে বিট করা হলে এতে ভ্যানিলা এসেন্স, গুঁড়া দুধ মিশিয়ে নিন।তারপর এতে তরল দুধ দিয়ে আবার ভালো করে মেশান। মিশ্রণটি ফ্রিজে ৩ থেকে ৪ ঘণ্টা রেখে দিন। আরেকটি পাত্রে চকোলেট দিয়ে গরম আঁচে গলিয়ে নিন। গলানো চকলেট চামচ দিয়ে আইসক্রিমের ছাঁচে ভালো করে লাগিয়ে নিন। আপনি চাইলে এতে বাদাম কুচি দিয়ে দিতে পারেন। এর ভেতর হুইপড ক্রিম দিয়ে দিন। এর মাঝে কাঠি দিয়ে দিন।
আইসক্রিমের ছাঁচ ৩ থেকে ৪ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। পরিবেশনের সময় আইসক্রিমের ছাঁচটি সাধারণ তাপমাত্রার জলে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। এতে আইসক্রিম সহজে ছাঁচ থেকে বের হয়ে আসবে।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার