সময় কলকাতা ডেস্কঃ পায়েস খেতে ভালবাসেন না, এমন মানুষ বোধহয় খুব কমই রয়েছে। আর উৎসবের মরশুমে বাড়িতে অতিথিদের আনাগোনা লেগেই থাকে। এইসময় বাঙ্গালির শেষপাতে মিষ্টি থাকবে না,তা আবার হয় নাকি? আর সেই মিষ্টি যদি ঘরে বানানো হয়, তা হলে তো কথাই নেই। পুজোর আবহে অতিথিদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন মিষ্টি কুমড়োর পায়েস। চেনা পদের অচেনা বদল দেখতে পায়েস বানান কুমড়ো দিয়ে। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
উপকরণ
দুধ-১ লিটার
ঘি-৩ চামচ
টুকরো করে রাখা কুমড়ো-৫০০ গ্রাম
কেশর-১ চিমটে
এলাচ গুঁড়ো-আধ চা চামচ
চিনি-২০০ গ্রাম
কনডেন্সড মিল্ক-৫ চামচ
পেস্তা ও কাঠবাদাম কুচি-৩ চামচ
প্রণালী
প্রথমেই একটি কড়াইয়ে ঘি গরম করে টুকরো করে কেটে রাখা কুমড়োগুলি ভালো করে ভেজে নিন। কুমড়োর কাঁচা গন্ধ চলে গেলে দুধ ঢেলে কুমড়োগুলি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মিনিট দশেক পর ঢাকা খুলে ভালো করে কুমড়োগুলি ঘেটে নিন। এবার দুধ ঘন হয়ে এলে কেশর ও এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচড়া করুন। এবার মিশ্রণ ঘন হয়ে এলে কনডেন্সড মিল্ক দিয়ে মিশিয়ে নিন। গ্যাসের আঁচ বন্ধ করে ঠান্ডা হতে দিন। এবার একটি পাত্রে পায়েস ঢেলে উপর থেকে পেস্তা ও কাঠবাদাম কুচি ছড়িয়ে দিন। ফ্রিজে রেখে ঘণ্টাখানেক পর পরিবেশন করুন অতি সুস্বাদু কুমড়োর পায়েস।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার