Home » জেনে নিন বাজার করে এনেই কোন খাবারগুলো একসঙ্গে রাখবেন না

জেনে নিন বাজার করে এনেই কোন খাবারগুলো একসঙ্গে রাখবেন না

সময় কলকাতা ডেস্কঃ প্রায়ই দেখা যায় বাজার থেকে ফলমূল আর শাকসবজি এনে তা একসঙ্গে ফ্রিজে রাখেন অনেকেই। একদিন যেতে না যেতেই সেই শাকসবজি আর ফলমূলের তরতাজা ভাবটা নষ্ট হয়ে যায়। এর কারণই হচ্ছে কিছু কিছু শাকসবজি ও ফলমূল একসঙ্গে রাখা যায় না। তাই জেনে নিন বাজার করে এনেই কোন খাবারগুলো একসঙ্গে রাখবেন না-

শসা

শসা ফ্রিজে না রাখলে দুদিনেই তা নষ্ট হয় যায়। তবে জানেন কি শসা অন্য কোনো সবজি বা ফল, কিছুর সঙ্গেই রাখা ঠিক নয়। তরমুজ, কলা বা টমেটোর সঙ্গে শসা স্টোর করলে এক ধরনের এনথেলিন গ্যাস সৃষ্টি হয়। যা সহজে সবজি নষ্ট করে দিতে পারে। তাই শসা একটি পাত্রে আলাদা করে ফ্রিজে রাখুন।

কুমড়ো ও আপেল

কুমড়া ও আপেল এই দুটি একসঙ্গে রাখবেন না। আপেল ও নাসপাতি কুমড়ো নষ্ট করে দিতে পারে। তাই অবশ্যই এই বিষয়টি নজরে রাখুন।

আলু ও মিষ্টি আলু

আলু বা মিষ্টি আলুর মতো শেকড় সবজি আলাদা আলাদা কাগজের ব্যাগে ভরে রাখুন। এই দুই ধরনের আলুর মধ্যেই প্রচুর খাদ্যগুণ রয়েছে। ফ্রিজে এগুলি না রাখাই ভালো। বরং অল্প পরিমাণে কিনে অন্ধকার শুকনো জায়গায় রাখুন।

আপেল ও কমলালেবু

সব ফল কখনই একসঙ্গে ফলের ঝুড়িতে রাখবেন না। বিশেষ করে আপেল ও কমলালেবু একসঙ্গে না রাখাই ভালো। তবে কোনো প্লাস্টিকের ব্যাগে ফল রাখবেন না।

About Post Author