Home » সোনালি চক্রবর্তীকে পুনর্বহালের সিদ্ধান্ত খারিজ শীর্ষ আদালতে

সোনালি চক্রবর্তীকে পুনর্বহালের সিদ্ধান্ত খারিজ শীর্ষ আদালতে

সময় কলকাতা ডেস্কঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে পুনর্বহালের সিদ্ধান্ত মামলার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালি চক্রবর্তীর নিয়োগ ইউজিসি নিয়ম মেনে না হওয়ার অভিযোগে আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাঁর পুনরায় নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল ‘নবান্ন’৷ সেই সিদ্ধান্ত সম্প্রতি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য সরকার। মঙ্গলবার সেই আবেদনও খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলির ডিভিশন বেঞ্চ ।

গত ২৭ অগস্ট নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে সোনালি চক্রবর্তীকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পুনর্বহাল করা হয়। কিন্তু কোন নিয়মে সোনালি চক্রবর্তীকে উপাচার্য পদে পুনর্বহাল করা হল, তা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ এবং পুর্নর্নিয়োগের নিয়ম আলাদা। আইনি মতে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতি অনুযায়ী নিয়োগ করা হয় ভাইস প্রিন্সিপ্যালকে। কিন্তু পুর্ননিয়োগের ক্ষেত্রে ২০১১ সালে পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় সংশোধন অ্যাক্ট অনুযায়ী চার বছর সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব সামলালে ৬৫ বছরের নীচের ব্যক্তি বা মহিলাকে নিয়োগ করা যেতে পারে। সেক্ষেত্রে চার বছরের কার্যকালের মেয়াদ বা বয়সসীমা যেটা আগে পূরণ হবে সেটাই অগ্রগণ্য। এক্ষেত্রে রাজ্যের সিদ্ধান্তে ৬ মাসের মধ্যে রাজ্যপালের অনুমোদন বাধ্যতামূলক।

 

About Post Author