সময় কলকাতা ডেস্কঃ চুল হল বাহ্যিক সৌন্দর্যের অন্যতম প্রতীক। তাই মেয়েরা কমবেশি সবাই লম্বা চুলই পছন্দ করে। কারণ এমন চুলেই স্টাইল করে মজা। এই স্টাইলের উপর ভর করেই সামনে থাকা মানুষটিও তাকিয়ে থাকবে আপনার দিকে। তাই লম্বা ও ঘন চুলের জন্য রইলো কিছু ঘরোয়া টিপস
আমলকীর গুঁড়ো
আমলকী চুলের ময়লা পরিষ্কার করতে এবং চুল মজবুত করতে খুবই সাহায্য করে। ১ টেবিল চামচ আমলকী পাউডারের সঙ্গে ১ টেবিল চামচ শিকাকাই পাউডার মিশিয়ে তাতে পরিমাণ মত জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। পেস্টটি চুলের গোঁড়া থেকে আগা পর্যন্ত ৩০ মিনিটের জন্য লাগিয়ে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এছাড়াও গরম নারকেল তেলের সঙ্গে আমলকীর গুঁড়ো মিশিয়ে চুলে ম্যাসাজ করতে পারেন।
ডিম
ডিমে থাকা প্রোটিন চুলের জন্য খুবই উপকারী। ডিমের সাদা অংশ চুলে লাগিয়ে ৩০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। পাশাপাশি একটি ডিম ফেটিয়ে টক দইয়ের সঙ্গে মিশিয়ে চুলে লাগালেও উপকার পাবেন।
লেবু
লেবুতে থাকা আ্যসিড ও ভিটামিন সি চুল ভালো রাখতে সাহায্য করে। নারকেল তেল গরম করে তাতে লেবুর রস মিশিয়ে চুলের গোঁড়ায় ম্যাসাজ করুন। এতে চুল ভাল থাকবে এবং চুল পড়া রোধ হবে।

অ্যালোভেরা-পেঁয়াজের হেয়ার প্যাক
চুল পড়া বন্ধ করতে এবং চুলকে ঘন,কালো ও মসৃণ করতে এই হেয়ার প্যাকটি খুব উপকারী। একটি পরিষ্কার পাত্রে অ্যালোভেরার জেল এবং ৩ টেবিল চামচ পেঁয়াজের রস ভালোভাবে গুলিয়ে নিয়ে তৈরি করে নিন অত্যন্ত কার্যকরী অ্যালোভেরার এই হেয়ার প্যাক টি। সপ্তাহে দু দিন এই প্যাকটি ব্যাবহার মাথার ত্বকের মৃত কোষ দূর হবে।


More Stories
প্রাথমিক স্কুলের পাশেই পরিত্যক্ত ও আগাছায় ভরা কুয়ো! ভয়ে একা বেরোয় না শিশুরা
হাওড়ার ভাগাড়ের জঞ্জাল থেকে বিদ্যুৎ তৈরির পরিকল্পনা
শীতকালে ঠোঁট ফাটা নিয়ে চিন্তা? মেনে চলুন এই চার টিপস, লাগবে না কোনও পেট্রোলিয়াম জেলি