Home » শ্রীলঙ্কা মহিলা এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি

শ্রীলঙ্কা মহিলা এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি

সময় কলকাতা ডেস্ক : এশিয়া কাপে  সাফল্যে শ্রীলঙ্কার পুরুষ ক্রিকেট দলের পদাঙ্ক অনুসরণ করছে শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দল। ম্যাচের শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় তাদের টেম্পারমেন্টের কাছে পরাস্ত হল পাক মহিলা ক্রিকেট দল। শেষ বলে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে গেল পাকিস্তান। পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠলো শ্রীলংকা। উল্লেখ্য,এশিয়া কাপে অন্য সেমিফাইনালে  ভারত হারিয়েছিল থাইলান্ডকে । ২০১২ সাল থেকে  মহিলা এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে।

 

বাংলাদেশে চলতে থাকা মহিলা এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচে  শ্রীলঙ্কা পাকিস্তানকে এক রানে হারিয়েছে। এই জয়ের সুবাদে শ্রীলঙ্কা ফাইনালে জায়গা করে নিল। প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে ১২২ রান করে শ্রীলঙ্কা। পাকিস্তান দল ১২১ রান করতে পারে ও ফাইনালে যাওয়ার সুযোগ হাতছাড়া করে। পরাজয়ে কান্না আটকাতে না পেরে মাঠেই কাঁদতে শুরু করে পাকিস্তান দল। পুরো ম্যাচে দুই দলের মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শেষ ওভারের রোমাঞ্চ ছিল অন্যরকম। শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৯ রান কিন্তু তারা মাত্র ৭ রান করতে পারে। ফাইনালে শ্রীলঙ্কা মুখোমুখি হবে ভারতের।।

About Post Author