সময় কলকাতা ডেস্কঃ এবার বেলদায় বিক্ষোভের মুখে মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। শুক্রবার সকালে প্রাতঃভ্রমণের সময় তাঁকে উদ্দেশ্য করে গোব্যাক স্লোগান তোলেন তৃণমূল কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। সামাল দিতে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী।
দুদিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে পশ্চিম মেদিনীপুরে হাজির হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। প্রথম দিন খড়গপুর পরে কেশিয়াড়ি এলাকাতে বিজয়া সম্মেলনী করেছেন তিনি। এরপর বৃহস্পতিবার রাতে বেলদা এলাকায় দলীয় কর্মীর বাড়িতে ছিলেন। শুক্রবার সকালে দলীয় কর্মী ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে নিয়ে বেলদা বাজার সংলগ্ন এলাকায় প্রাতঃভ্রমণে বের হন । এরপরই তার পিছু ধাওয়া করে তৃণমূলের কর্মীরা। ১০০ দিনের টাকা পাচ্ছেন না বলে অভিযোগও জানান তাঁরা। দিলীপ ঘোষের পালটা মন্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
এই উত্তেজনা পূর্ণ মুহূর্তেও দমেননি দিলীপ ঘোষ। সেখানে বসেই হুঁশিয়ারি দিতে থাকেন তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে। তিনি বলেন-“জীবনে হয়তো সকালে ওঠেনা, সকলকেই আজ পেছনে পেছনে ছুটিয়েছি। সবকটা দুর্নীতিগ্রস্তকে জেলে পাঠাবো। ১০০ দিনের প্রকল্পের যে টাকা নিয়েছিল ওরা ইতিপূর্বে তার হিসেবটা দিক, তারপর সব টাকা পাবে ওরা।”

তবে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় বেলদা থানার পুলিশকে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। তৃণমূলের এই বিক্ষোভকে কোনভাবেই পাত্তা দিতে রাজি নয় দিলীপ ঘোষ।


More Stories
তারকেশ্বরে শ্যামাপ্রসাদের স্মরণে নরেন্দ্র মোদি, কৃষকদের প্রকল্পের সূচনা
ছাত্র শাসন মামলায় শিক্ষকের জামিন, আদালতের যুগান্তকারী বার্তা
যোগা, নামাজ, রেডরোড ও “হরিদাস পাল”