Home » চোখ রাঙাচ্ছে সুপার সাইক্লোন সিত্রাং

চোখ রাঙাচ্ছে সুপার সাইক্লোন সিত্রাং

সময় কলকাতা ডেস্কঃ দীপাবলি উৎসবের প্রাক্কালেই বঙ্গে ঘূর্ণিঝড়ের তাণ্ডব । বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যা সুপার সাইক্লোনের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। ১৯ অক্টোবরের মধ্যে ভারতের একাধিক উপকুলবর্তী রাজ্যে সুপার সাইক্লোন সিত্রাং আঘাত হানতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত দিল্লির মৌসম ভবন কিংবা আলিপুর আবহাওয়া দফতর স্পষ্টভাবে কিছু জানায়নি। ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। ওডিশার উপকূলবর্তী এলাকায় এই ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মূলত চিলকা এবং পুরীর মধ্যবর্তী এলাকায় তা আছড়ে পড়তে পারে।

শুক্রবার দুপুর থেকেই ঝেঁপে নেমেছে বৃষ্টি । সকাল থেকেই আকাশ ছিল মেঘলা । কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনাতেও চলছে বৃষ্টিপাত । শনিবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরজুড়ে। এদিকে, উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ বাড়বে। সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বৃদ্ধির এবং দার্জিলিং, কালিম্পং-এ ধসের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘন্টায় জলস্তর বৃদ্ধি পাবে উত্তরবঙ্গের নদীগুলিতে।

 

 

 

 

About Post Author