Home » বউবাজারের ফাটল আতঙ্ক! স্থায়ী সমাধান চান ফিরহাদ

বউবাজারের ফাটল আতঙ্ক! স্থায়ী সমাধান চান ফিরহাদ

সময় কলকাতা ডেস্কঃ ইষ্ট ওয়েষ্ট মেট্রোর দূর্গাপিতুরি লেনের বারবার বিপর্যয়ের স্থায়ী সমাধান খুঁজতে রেলবোর্ডের হস্থক্ষেপ দাবি করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

তাঁর দাবি, অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে পারেন এমন আধিকারিকের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান বের করতে হবে। মেয়র জানান, তিনি ইঞ্জিনিয়ার নন কিন্তু দীর্ঘদিন পুরসভার কাউন্সিলর থাকার সুবাদে তাঁর মনে হয়েছে যে যে জায়গায় মেশিন আটকে গেছিল ওখানে ওয়াটার পকেট তৈরি হয়েছে। আর ওয়াটার পকেটের জন্যই মাটি ধুয়ে কাদায় পরিণত হচ্ছে । আর তার জেরেই বারবার এই ঘটনা ঘটছে। এইরকম ভাবে চলতে থাকলে দুদিন অন্তর ফাটল দেখা দেবে এটার এক মাত্র স্থায়ী সমাধান হিসাবে মেয়রের পরামর্শ প্রয়োজন হলে ওই এলাকার কতগুলি বাড়ি ভেঙে ফেলে একেবারে নিচ থেকে পাইলিং করে সেখানে বিল্ডিং তুলে যার যত স্কোয়ার ফিট সেটা দিতে হবে । দরকার হলে মেন রাস্তা থেকে এফএআর করতে হবে। এখানে যারা রয়েছেন তারা সেই সিদ্ধান্ত নেওয়ার জায়গায় নেই, ফলত রেলবোর্ডকে সিদ্ধান্ত নিতে হবে।

প্রসঙ্গত, শ্যাকরা পাড়ার দুর্গাপিতুরি লেনের পর এবার মদন‌ দত্ত লেন। বউবাজারের মদন দত্ত লেনে ১০টি বাড়িতে ফাটল। পুজোর পর মেট্রো রেলের কাজ শুরু হতেই এই ঘটনা। কেএমআরসিএল-এর তরফে জানানো হয়েছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে কাজ বন্ধ ছিল। গত শুক্রবার থেকে ফের কাজ শুরু হয়। বউবাজারের ভূগর্ভে সুড়ঙ্গের কাজ শুরু কাজ করতে গিয়ে মাটির নীচ থেকে জল বেরিয়ে আসে। যে কারণে এই বাড়িগুলিতে ফাটল দেখা দিয়েছে বলে মনে করছে কতৃপক্ষ।

About Post Author