Home » ইডির নজরে এবার মানিক-ঘনিষ্ঠের টিচার্স ট্রেনিং সেন্টার

ইডির নজরে এবার মানিক-ঘনিষ্ঠের টিচার্স ট্রেনিং সেন্টার

সময় কলকাতা ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় এবার নজরে মানিক ভট্টাচার্য-ঘনিষ্ঠের নামে থাকা টিচার্স ট্রেনিং সেন্টার। সেই সূত্র ধরেই এদিন উত্তর ২৪ পরগনার মহিষবাথানে ইডি-র হানা। সূত্রের খবর, এই এলাকায় মানিক ভট্টাচার্যর এক ঘনিষ্ঠের নামে ভাড়া নেওয়া টিচার্স ট্রেনিং সেন্টার চালানো হত। নিয়োগ দুর্নীতির সঙ্গে এই প্রশিক্ষণ কেন্দ্রের যোগ রয়েছে বলেই মনে করছে ইডি। সেই কারণেই চালানো হয় অভিযান। তালা ভাঙতে আনা হল চাবিওয়ালা। এই সেন্টারকে ঘিরে তৈরী হয়েছে একাধিক জল্পনা। এদিকে, এই ভাড়া নেওয়া সেন্টারের বাড়িওয়ালার দাবি প্রায় পাঁচ মাস ভাড়া বাকি রয়েছে।

ওএমআর শিট বা সাদা খাতা জমা দিয়ে কীভাবে চাকরি পেতেন চাকরিপ্রার্থীরা সেই ধরনের কোনও কিছু তথ্য এখানে আছে কি না তা খতিয়ে দেখবেন ইডির আধিকারিকরা।কোন জেলা থেকে কত সাদা উত্তরপত্র বা ফাঁকা শিট জমা পড়ত তা খতিয়ে দেখতেন মানিক নিজেই । ইডির অভিযোগ, এর পর সেই উত্তরপত্রে সঠিক উত্তর চিহ্নিত করে তাতে প্রয়োজন মতো নম্বর বসিয়ে পরীক্ষার্থীদের পাশ করানো হত। পরিবর্তে একেকজন পরীক্ষার্থীর কাছ থেকে সাত থেকে দশ লাখ টাকা পর্যন্তও নেওয়া হয়েছে বলে দাবি ইডির। এভাবে টাকা দিয়ে পাশ করা বহু ‘অযোগ‌্য’ ও ভুয়ো প্রার্থী চাকরি পেয়েছে। তবে ইডির জেরায় মানিক ভট্টাচার্যর কাছ থেকে এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি।

About Post Author