সময় কলকাতা ডেস্কঃ বাংলায় আছড়ে পড়তে চলেছে সুপার সাইক্লোন সিত্রাং। কালীপুজোতে তাণ্ডব চালাতে পারে এই ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যা সুপার সাইক্লোনের রূপ নিতে পারে বলে আশঙ্কা আবহাওয়া দপ্তরের। আগামী ১৮ অক্টোবর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। ১৯ অক্টোবর থেকে তার প্রভাব পড়তে শুরু করবে বঙ্গে। তবে এর গতিপথ নিয়ে এখনও সেভাবে কিছু জানায়নি হাওয়া অফিস। ২০ অক্টোবরের পর এটি সমুদ্র পৃষ্ঠে শক্তি সঞ্চয় করে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এর অভিমুখ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকুল। সরাসরি এ রাজ্যে এর প্রভাব পড়বে না বলেই এখনও পর্যন্ত জানা গিয়েছে। ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে থাইল্যাণ্ড। ওডিশার উপকূলবর্তী এলাকাতেও এই ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। চিলকা এবং পুরীর মধ্যবর্তী এলাকায় সিত্রাং আছড়ে পড়তে পারে, এমনটাই আশঙ্কা আলিপুর আবহাওয়া দপ্তরের।

এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের কর্তা বলেন, “আগামী তিনদিনের মধ্যে আমাদের রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই উন্নত হবে। ১৮ তারিখ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখান থেকে একটি নিম্নচাপ তৈরি হবে। তবে ১৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তারপর থেকে ফের নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যদিও এখনই এই ঘূর্ণাবর্তের গতিপথ নিয়ে কিছু বলা যাচ্ছে না।”


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!