Home » ব্লাড প্রেশার ও সুগার নিয়ন্ত্রণে সাদা মরিচ

ব্লাড প্রেশার ও সুগার নিয়ন্ত্রণে সাদা মরিচ

সময় কলকাতা ডেস্কঃ সাদা মরিচে রয়েছে ভিটামিন এ, সি, প্রোটিন,ফাইবার, কার্বোহাইড্রেট, এনার্জি, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক। এছাড়া বিভিন্ন ফ্ল্যাভানয়েডস রয়েছে সাদা মরিচে। এই উপাদানটি শরীরে বাড়িয়ে দিতে পারে বিপাকের হার। আমাদের হাতের কাছে এমন অনেক মশলা রয়েছে যা সমস্যার সমাধান করে দিতে পারে। সেই সকল মশলার তালিকায় একবারে প্রথমের দিকেই রয়েছে সাদা মরিচ। এই মরিচের মধ্যে রয়েছে পিপারাইন নামক একটি উপাদান। দেখে নেওয়া যাক সাদা মরিচের উপকারিতা-

সুগার কমায়
সুগার বাড়লে শরীরে বাসা বাঁধতে পারে নানান গুরুতর অসুখ। এক্ষেত্রে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাদা মরিচ কার্যকরী হতে পারে। কেননা সাদা মরিচ ইনসুলিন শরীরে বাড়ায়। সাদা মরিচ সুগার নিয়ন্ত্রণে রাখতে পারে।

ওজন কমায়
সাদা মরিচ কমিয়ে দিতে পারে ওজন। আসলে এই মরিচের মধ্যে রয়েছে পিপারাইন নামক একটি উপাদান। এই উপাদানটি শরীরে বিপাকের হার বাড়িয়ে দিতে পারে।


ব্লাড প্রেশার কমায়
ব্লাড প্রেশার কমাতে পারে সাদা মরিচ। সাদা মরিচে রয়েছে ভিটামিন এ এবং সি। এছাড়াও কিছু ফ্যাভোনয়েডস রয়েছে এই মরিচে।

হজমে সাহায্য করে
সাদা গোলমরিচ হজমে সাহায্য করে। এটি পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণের মাত্রা বাড়ায়। হজম ঠিক থাকলে কোষ্ঠকাঠিন্য, ডায়েরিয়ার মতো সমস্যাকে এড়ানো যায়। আর হজমের সমস্যা থেকে শরীরে অনেক রোগ বাসা বাঁধে। পাশাপাশি পেটে গ্যাস হওয়া রুখতেও গোলমরিচ সাহায্য করে।

About Post Author