Home » বন্দুকবাজের হামলায় রক্তাক্ত মেক্সিকো

বন্দুকবাজের হামলায় রক্তাক্ত মেক্সিকো

সময় কলকাতা ডেস্কঃ ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত মেক্সিকো। শনিবার সন্ধ্যায় শিল্পনগরী গুয়ানাজুয়াতো শহরের একটি বারে একদল বন্দুকবাজ হামলা চালায়। ঘটনাস্থলে মৃত্যু হয় অন্তত ১২ জনের। গুরুতর জখম অন্তত ৪। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনও পর্যন্ত স্পষ্ট করা হয়নি।
মধ্য মেক্সিকোর শিল্পনগরী গুয়ানাজুয়াতো শহরে ক্রমশ মাফিয়াদের দাপট বাড়ছে। এদিন সন্ধ্যায় আচমকাই মেক্সিকোর ওই বারে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে মাফিয়ারা। ঘটনাস্থলে ৬ মহিলা সহ মৃত্যু হয় ১২ জনের। জানা গিয়েছে,মৃতদের মধ্যে কয়েকজন বারের কর্মীও রয়েছেন। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।


উল্লেখ্য,মেক্সিকোয় বন্দুকবাজের হামলা ক্রমশ বৃদ্ধি পেয়েছে বলেই অভিযোগ উঠছে। এর আগেও চলতি মাসের ৫ তারিখ সান মিগুয়েলের টোটোলাপান সিটি হলে হামলা চালায় একদল বন্দুকবাজ। ঘটনাস্থলে মৃত্যু হয় শহরের মেয়র,কাউন্সিল সদস্য এবং পুলিশের পদস্থ কর্তা সহ মোট ১৮ জনের।

About Post Author