সময় কলকাতা ডেস্ক: চটজলদি দেখে ফেলুন অসাধারণ এই রেসিপিটি।
উপকরণ
ফুলকপি
চিংড়ি মাছ
নুন, মিষ্টি স্বাদ মত
পেঁয়াজ বাটা
আদা বাটা
রসুন বাটা
ক্যাপসিকাম বাটা
কাজু বাদাম বাটা
চারমগজ বাটা
হলুদ
লঙ্কাগুঁড়ো
কাঁচা লঙ্কা বাটা
গোলমরিচ গুঁড়ো
তেজপাতা
গোটা গরমমশলা
মাখন
সাদা তেল
টক দই
পদ্ধতি
কড়াইতে সাদা তেল গরম করে ফুলকপিগুলো হালকা হলুদ, নুন দিয়ে ভাল করে ভেজে তুলে রাখতে হবে। এরপর একে একে সাদা তেল এর মধ্যে মাখন গরম করে তাতে গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তার মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ক্যাপসিকাম বাটা দিয়ে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে তার মধ্যে কাজু বাদাম বাটা, চারমগজ বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টক দই দিয়ে ফুলকপি এবং হালকা ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গরম জল দিয়ে সামান্য ঢাকা দিয়ে রাখুন। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন ‘ফুলকপি চিংড়ি মাছের রেজালা’।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার