Home » ফের আদালতে পেশ মানিককে

ফের আদালতে পেশ মানিককে

সময় কলকাতা ডেস্ক: ইডি হেফাজত শেষে বুধবার ফের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে মানিক ভট্টাচার্যকে। এর আগে গত ১১ অক্টোবর তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। তাঁর সঙ্গে সন্দেহজনক লেনদেনের যোগ রয়েছে বলে উল্লেখ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মানিককে জিজ্ঞাসাবাদে মিলেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। তদন্তের অগ্রগতির সেই তথ্য আদালতে তুলে ধরবে ইডি। মানিকের জামিনের বিরোধিতা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হেফাজতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। উল্লেখ্য, তদন্তে অসহযোগিতা করার অভিযোগে তাঁকে গ্রেফতার করে ইডি। সিজিও কমপ্লেক্সে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে তলব করা হয়েছিল। রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন তিনি।

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার কেন্দ্রীয় তদন্তকারী দলের নজরে এসেছে মানিকের আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্ট! আদালতে পেশ করা রিমান্ড অ্যাপ্লিকেশনে ইডির দাবি, মানিক ভট্টাচার্যের আত্মীয়দের নামে বহু ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তারা। মানিকের আত্মীয়র সঙ্গে যে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে তাতে ৮ কোটি টাকার হদিশ পেয়েছে ইডি। কিন্তু এই টাকার উৎস কী, তার তদন্তে নেমেছেন তদন্তকারী আধিকারিকরা। কেন্দ্রীয় সংস্থা আগেই দাবি করেছিল, মানিকের ছেলে শৌভিক ভট্টাচার্যের অ্যাকাউন্টে মিলেছে ২ কোটি ৬৮ লাখ টাকা। সেই বিষয়টি সম্পর্কেও জানতে চান তদন্তকারীরা।

About Post Author