সময় কলকাতা ডেস্ক: বিশ্বজুড়ে বিঘ্নিত হোয়াটসঅ্যাপ পরিষেবা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ ম্যাসেজিং অ্যাপে সমস্যা দেখা দেয়। মূলত হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো যাচ্ছে না বলেই অভিযোগ ব্যবহারকারীদের। তবে কী কারণে এই সমস্যা সে সম্পর্কে মেটার তরফে এখনও কিছু স্পষ্ট করে জানানো হয়নি। এর জেরে বিপত্তিতে পড়েন কোটি কোটি ব্যবহারকারী।

পরিষেবায় বিঘ্ন ঘটায় দুঃখপ্রকাশ করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ টুইট করেছেন, ‘এই মুহূর্তে বেশ কিছু মানুষের হোয়াটসঅ্যাপে যে বিপত্তি দেখা দিয়েছে, সে বিষয়ে আমরা অবগত। তবে আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। এ নিয়ে যত দ্রুত সম্ভব আপডেট দেওয়া হবে।’


More Stories
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের, FIR সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে
দুই কৃতি মেধাবী প্রাক্তনীর অর্থে শিবপুর আইআইইএসটি-তে তৈরি হবে গবেষণাগার