সময় কলকাতা ডেস্কঃ দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। মুখে কালো মাস্ক পড়ে ইডি অফিসে হাজিরা দিয়েছেন সুকন্যা। ইডি দফতরে ঢুকে তিনি রিসেপশন থেকে একটি রিসিপ্ট নিয়ে কিছুক্ষন অপেক্ষা করেন সুকন্যা। সঙ্গে থাকা যাবতীয় নথি নিয়েই দফতরে ঢুকেছেন তিনি। একইসঙ্গে ২ নভেম্বর তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের চার্টাড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকেও হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি।
অনুব্রতর বিরুদ্ধে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে, তাতে উল্লেখ রয়েছে, ২০১৩-২০২২ সালের এখনও পর্যন্ত অনুব্রত ও তাঁর পরিবার সম্পত্তি কিনেছে প্রায় ১০ কোটি টাকার। সূত্রের খবর, এই ১০ কোটি আসলে হল দলিল মূল্য। বাজার মূল্য বা প্রকৃত মূল্য এর কয়েকগুণ বলেই ধারণা তদন্তকারী অফিসারদের। চার্জশিট বলছে, অনুব্রতর পরিবার এই ন’বছরের মধ্যে সবচেয়ে বেশি সম্পত্তি কিনেছিল ২০১৪ সালে। ওই বছর অনুব্রত, তাঁর প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল ও মেয়ে সুকন্যার নামে সাড়ে চার কোটি টাকার বেশি সম্পত্তি কেনা হয়েছিল। অনুব্রতর নামে ৮টি জমির নথি পেয়েছে সিবিআই। মণ্ডল পরিবারের প্রত্যেকটি আয়ের উৎস খতিয়ে দেখতে সুকন্যা ও পরিবারের সঙ্গে যুক্ত আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে চাই তদন্তকারীরা।

এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজিরার নির্দেশ এড়িয়েছিলেন সুকন্যা। ২৭ নভেম্বরের হাজিরাও এড়িয়েছিলেন তিনি। তবে এবার ইডি দফতরে হাজিরা দিলেন সুকন্যা।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের