সময় কলকাতা ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় এবার মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের দুই হিসাবরক্ষককে তলব করল ইডি। জানা গিয়েছে, আগামী ১০ নভেম্বর সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে তাঁদের। সূত্রের খবর, মহিষবাথানের অফিসে টাকাপয়সা লেনদেন সংক্রান্ত তথ্যের খোঁজে ওই দু’জনকে তলব করা হয়েছে।
উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তাপসের থেকে ডিএলএড-এ কতগুলি রেজিস্ট্রেশন হয়েছে তার নথি চায় ইডি।

উল্লেখ্য, বাংলার প্রায় ৬০০টি ডিএলএড কলেজে অফলাইন ভর্তি করিয়ে কোটি কোটি টাকা তোলা হয়েছিল। পাশাপাশি, ডিএলএড কলেজগুলিতে অনলাইন ভর্তির সময়সীমা পেরিয়ে যাওয়ার পর অফলাইন রেজিস্ট্রেশন করিয়ে ভর্তি করা হয়েছিল হাজার হাজার ছেলেমেয়েকে। তাঁদের থেকে ভর্তির জন্য মাথাপিছু নেওয়া হয়েছিল অতিরিক্ত পাঁচ হাজার টাকা। সেই টাকা পৌঁছে গিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিকের কাছে। কাটমানি’ বাবদ মানিকের ছেলে শৌভিক ভট্টাচার্যের দ্বিতীয় অ্যাকাউন্টে ঢুকেছিল প্রায় আড়াই কোটি টাকা। সেই টাকা দিয়েছিলেন ৪৯ হাজার ৪০০ জন। সেই কথা কার্যত স্বীকার করে নিয়েছেন তাপস মণ্ডল। এবার এই বিষয়েই আরও তথ্য সংগ্রহের জন্যই ডাকা হল তাপস মণ্ডলের দুই হিসাব রক্ষককে।


More Stories
সমস্ত পুরসভার সব ধরনের পেমেন্ট স্থগিত
অভিযুক্তদের পুলিশি হেফাজত :শুভেন্দুর পিএ চন্দ্রনাথ খু*নে কারা গ্রেফতার, কোথায় গ্রেফতার? যোগসূত্র কী?
বন্ধ হচ্ছে না কোনও চালু প্রকল্প, আর কী জানালেন শুভেন্দু