Home » দলের অন্তর্দ্বন্দ্ব মেটাতে ময়দানে দিলীপ ঘোষ 

দলের অন্তর্দ্বন্দ্ব মেটাতে ময়দানে দিলীপ ঘোষ 

সময় কলকাতা ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচনের আগে দলের অন্তর্দ্বন্দ্ব মেটাতে ময়দানে দিলীপ ঘোষ। গত শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির কার্যালয়ে বিজেপির জেলা সহ-সভাপতি শংকর গুছাইতকে মারধরের অভিযোগ ওঠে গড়বেতার মণ্ডল সভাপতি ঠাকুরদাস মিদ্দার বিরুদ্ধে। সিসিটিভি তে সেই ফুটেজ ভাইরাল হতেই অস্বস্তিতে পরে জেলা বিজেপি নেতৃত্ব।

পরিস্থিতি মেটার ২৪ ঘন্টার মধ্যে গড়বেতায় নিজের এলাকাতে কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপির জেলা সভাপতি তাপস মিশ্র। পরিস্থিতি এতটাই জটিল তৈরি হয়, যে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এই পরিস্থিতি সামাল দিতে দলীয় কর্মীদের নিয়ে মেদিনীপুর শহরে জেলা বিজেপি কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন জেলা নেতৃত্ব। যেখানে হাজির ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য নেতা উমেশ রায়-সহ জেলার অন্যান্য নেতারা।

দলের অন্দরে কোন্দল, প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিস্তারিত মন্তব্য করতে না চাইলেও, তিনি বলেন-‘রাজ্য নেতৃত্বদের পক্ষ থেকে উমেশ রায় সবার সঙ্গে কথা বলেছেন। রাজ্যস্তরে গিয়ে বিস্তারিত আলোচনা করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। পরবর্তী পর্যায়ে পঞ্চায়েত নির্বাচনে অংশ নেওয়া কর্মীদের কমিটি বিষয়ে তালিকা নিয়ে আলোচনা হয়েছে।’

About Post Author