সময় কলকাতা ডেস্ক: ভারত অফিসের ৯০ ভাগ কর্মীকে ছাঁটাই করেছে টুইটার। গত শুক্রবার থেকে ভারতে কর্মী ছাঁটাই শুরু করেছে টুইটার। বর্তমানে বিশ্বজুড়ে টুইটারের কর্মী সংখ্যা প্রায় ৭ হাজার ৫০০। সেই সংখ্যা অর্ধেক করতে এই উদ্যোগ টুইটারের বর্তমান মালিকের। এই সিদ্ধান্তের জন্য সমালোচনার মুখেও পড়তে হয়েছে মাস্ককে। নোটিস না দিয়ে কর্মী ছাঁটাই করায় ইতিমধ্যেই একটি মামলা রুজু হয়েছে এই সংস্থার বিরুদ্ধে।

উল্লেখ্য, এবছর এপ্রিল মাসে প্রথম টুইটার কেনার আগ্রহ দেখান এলন। শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেইমতো চুক্তিও হয়। ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার কথা হয়। কিন্তু শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি। তারপরেই শুরু হয় আইনি লড়াই। এলন মাস্কের বিরুদ্ধে মামলাও করে টুইটার। পাল্টা টুইটারকে কাঠগড়ায় তুলে আদালতে যান মাস্কও। তবে এসবের মধ্যে আদালতের বাইরেই দু’পক্ষ সমঝোতা করে নেয় নিজেদের মধ্যে, আগের দামেই টুইটার কিনে নেন এলন মাস্ক। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৯১০ কোটি টাকার বিনিময়ে টুইটারের মালিকানা পান তিনি।


More Stories
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের, FIR সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে
দুই কৃতি মেধাবী প্রাক্তনীর অর্থে শিবপুর আইআইইএসটি-তে তৈরি হবে গবেষণাগার