সময় কলকাতা ডেস্ক: গণ-ছাঁটাইয়ের পর এবার বেশ কিছু কর্মীর চাকরি ফিরিয়ে দিল টুইটার। টুইটারের বেশ কয়েকজন বরখাস্ত হয়ে যাওয়া কর্মীকে পুনর্বহাল করলেন এলন মাস্ক। দ্রুত তাঁদের চাকরিতে ফিরতে বলা হয়েছে।

ব্লুমবার্গের এক রিপোর্ট মারফত জানা গিয়েছে,’ভুল’ করে ওই কর্মীদের চিঠি ধরিয়ে দিয়েছিল টুইটার। পরে তা বুঝতে পেরে তাদেরকে কাজে ফিরতে অনুরোধ করা হয়েছে। জানা গিয়েছে,টুইটারকে লাভজনক করে তুলতেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন এলন মাস্কের।
একটি টুইট করে তিনি জানান, টুইটার দিনে ৪ মিলিয়ন ডলার(৩২.৮৬ কোটি টাকা) করে লোকসান করছে। তাই দুর্ভাগ্যবশত হলেও কর্মী ছাঁটাই করা ছাড়া উপায় নেই তার কাছে। তবে বরখাস্ত হওয়া প্রত্যেক কর্মীকে ৩ মাসের বেতন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সূত্রের খবর,ভারত অফিসের ৯০ ভাগ কর্মীকে ছাঁটাই করেছে টুইটার। গত শুক্রবার থেকে ভারতে কর্মী ছাঁটাই শুরু করেছে টুইটার। ভারতে এর আগে টুইটারের প্রায় ২৫০ জন কর্মী ছিলেন। এখন সেই সংখ্যাটা নেমে ১০-এ দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে প্রায় ৩,৭০০ কর্মীকে বরখাস্ত করেছে টুইটার।

উল্লেখ্য, এবছর এপ্রিল মাসে প্রথম টুইটার কেনার আগ্রহ দেখান এলন। শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেইমতো চুক্তিও হয়। ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার কথা হয়। কিন্তু শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি। তারপরেই শুরু হয় আইনি লড়াই। এলন মাস্কের বিরুদ্ধে মামলাও করে টুইটার। পাল্টা টুইটারকে কাঠগড়ায় তুলে আদালতে যান মাস্কও। তবে এসবের মধ্যে আদালতের বাইরেই দু’পক্ষ সমঝোতা করে নেয় নিজেদের মধ্যে, আগের দামেই টুইটার কিনে নেন এলন মাস্ক। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৯১০ কোটি টাকার বিনিময়ে টুইটারের মালিকানা পান তিনি।


More Stories
“সকল চুক্তির জননী ” – ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের, FIR সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে