সময় কলকাতা ডেস্ক: টুইটার তার প্ল্যাটফর্ম থেকে ইতিমধ্যেই ‘ব্লু সাবস্ক্রিপশন’ সিস্টেম টি সরিয়ে নিয়েছে। যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। টেক বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করতেই এই পদক্ষেপ নিয়েছে সংস্থা। টুইটার ব্লু সাবস্ক্রিপশন ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচুর বিশৃঙ্খলা তৈরি হয়। সেই বিশৃঙ্খলা রুখতেই আপাতত তুলে নেওয়া হয়েছে এই সিস্টেম।
প্রত্যেক মাসে ৮ ডলার দিয়ে ব্লু টিক কেনার ঘোষণা করেছিলেন সংস্থার নতুন মালিক এলন মাস্ক। তবে সেই নীতি চালু হতেই ভুয়ো অ্যাকাউন্টের ছড়াছড়ি দেখা যায়। এমনকি যীশু খ্রিস্টের নামে খোলা একটি অ্যাকাউন্টের পাশেও দেখা যায় ব্লু টিক। এরপরই বাধ্য হয়ে টাকা দিয়ে এই ব্লু টিক কেনার নীতি বন্ধ করে দিয়েছে সংস্থা।
উল্লেখ্য, এবছর এপ্রিল মাসে প্রথম টুইটার কেনার আগ্রহ দেখান এলন মাস্ক। শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেইমতো চুক্তিও হয়। ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার কথা হয়। কিন্তু শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি। তারপরেই শুরু হয় আইনি লড়াই। এলন মাস্কের বিরুদ্ধে একটি মামলাও করে টুইটার। পাল্টা টুইটারকে কাঠগড়ায় তুলে আদালতেও যান মাস্ক। তবে এসবের মধ্যে আদালতের বাইরেই দু’পক্ষ সমঝোতা করে নেয় নিজেদের মধ্যে। এরপরই আগের দামেই টুইটার কিনে নেন এলন মাস্ক। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৯১০ কোটি টাকার বিনিময়ে টুইটারের মালিকানা পান তিনি।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?