Home » বিকেলের টিফিনে মুখরোচক থাই চিকেন বল

বিকেলের টিফিনে মুখরোচক থাই চিকেন বল

সময় কলকাতা ডেস্ক: চিকেন বল বড়দের পাশাপাশি বাচ্চাদেরও খুব পছন্দের। তাই চলুন জেনে নেওয়া যাক থাই চিকেন বল বানানোর সহজ রেসিপি।

উপকরণ

• মুরগির কিমা- ১ কেজি

• শুকনো ব্রেড ক্রাম্ব/বিস্কিটের গুঁড়ো- ১ কাপ

• পেঁয়াজ পাতা (কেটে নেওয়া)- ৪

• ধনিয়ার গুঁড়ো- ১ টেবিল চামচ

• ধনে পাতা (কুচি কুচি করে কাটা)- ১ কাপ

• মিষ্টি চিলি সস- ১/৪ কাপ

• লেবুর রস- ২ টেবিল চামচ

• লবণ- সামান্য পরিমাণে

• তেল- প্রয়োজন অনুযায়ী

পদ্ধতি

একটি বড় বাটিতে মুরগির কিমার সঙ্গে সব উপরকণ ভালোভাবে মিশিয়ে নিন। এবার প্রয়োজন মতো মিশ্রণ নিয়ে হাত দিয়ে মাঝারি আকারের বল বানিয়ে নিন। বল তৈরি করার আগে হাত জল দিয়ে একটু ভিজিয়ে নিতে পারেন। এতে মিশ্রণটি হাতে লেগে থাকবে না।

একটি ফ্রাইপ্যানে তেল গরম করে নিন। কয়েকটি করে চিকেন বল নিয়ে ভেজে নিন যতক্ষণ না বাদামি রঙ আসে। এই রেসিপিটি বল আকারের না বানিয়ে একটু বড় ও চ্যাপ্টা আকৃতির বানিয়ে বার্গার বানাতেও ব্যবহার করতে পারেন।

 

About Post Author