Home » ফের জেল হেফাজতে প্রাক্তন শিক্ষামন্ত্রী

ফের জেল হেফাজতে প্রাক্তন শিক্ষামন্ত্রী

সময় কলকাতা ডেস্ক: ২৮ নভেম্বর পর্যন্ত ফের জেল হেফাজতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তি প্রসাদ সিনহা, অশোক সাহা, প্রাক্তন এসএসসি চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, মিডলম্যান প্রদীপ সিং ও পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ প্রসন্ন রায়কে সোমবার আদালতে পেশ করা হলে প্রত্যেককেই আগামী ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হেফাজত থেকে পার্থকে হেফাজতে নিয়েছিল সিবিআই। এসএসসি গ্রুপ সি নিয়োগ মামলায় চার্জশিট পেশ করেছে সিবিআই। ওই চার্জশিটেই নাম রয়েছে এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা-সহ মোট ১৬ জনের। এর পাশাপাশি ওই চার্জশিটে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং এসপি সিনহাকে অন্যতম মাস্টারমাইন্ড হিসাবেও উল্লেখ করা হয়েছে।

গত ২৩ জুলাই নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্য়ায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। অর্পিতার ফ্ল্যাটে নগদ কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পরই গ্রেফতার করা হয় ওই দুজনকে। আপাতত জেলেই রয়েছেন অর্পিতা। সেই গ্রেফতারির ৫৮ দিনের মাথায় ব্যাঙ্কশাল আদালতে গুরুত্বপূর্ণ তথ্য সহ চার্জশিট পেশ করে ইডি।

About Post Author