Home » সোনার দোকানে চুরি,নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা 

সোনার দোকানে চুরি,নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা 

সময় কলকাতা ডেস্কঃ সোনার দোকানে চুরির অভিযোগ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আলিপুরদুয়ারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থার্ড কোটের বিচারক। ১১ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা।

জানা গিয়েছে, ২০০৯ সালে আলিপুরদুয়ার শহরে দুটো সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। ওই দুই মামলায় নিশীথ প্রামাণিক অভিযুক্ত ছিলেন। তাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা। আলিপুরদুয়ার আদালতের সরকারি আইনজীবী জহর মজুমদার বলেন, ‘২০০৯ সালের দুটো মামলার বিচারের নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আলিপুরদুয়ারের জুডিশিয়াল মেজিস্ট্রেট থার্ড কোর্টের বিচারক। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে নিশীথ প্রামানিককে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে হবে পুলিশকে। তা না হলে কেন গ্রেপ্তার করতে পারল না, তা জানাতে হবে।’

সূত্রের খবর,ভারতীয় দণ্ডবিধির ৪৫৭, ৪১১, ৩৮০ ধারায় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে মামলা হয়েছিল। যেহেতু নিশীথ প্রামাণিক সাংসদ তাই বারাসতে নির্দিষ্ট আদালতে এই কেস চলে গিয়েছিল। কিন্তু, হাইকোর্টের নির্দেশ কেসটি ফের আলিপুরদুয়ার আদালতে আসে। তবে,নিশীথ প্রামাণিকের পক্ষে কোনও আইনজীবী উপস্থিত না থাকার দরুন থার্ড কোর্টের বিচারক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

অন্যদিকে এই ঘটনায় তীব্র কটাক্ষ করে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন,’আইন সবার জন্য এক। কেউ যদি মনে করেন যে মন্ত্রী বলে তাঁকে আদালতে হাজিরা দিতে হবে না,বা আমার হয়ে কেউ আদালতে যাবে না সেটা হতে পারে না। অনেকদিন আগে থেকেই জানতাম আমাদের দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোনার দোকানে ডাকাতির মামলায় যুক্ত। দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যদি এমন হয়! তাহলে দেশের হাল কী হবে,বোঝাই যাচ্ছে।’

About Post Author