Home » বিশ্বকাপের দাবিদার দেশের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে কাতারে এক ভারতীয়

বিশ্বকাপের দাবিদার দেশের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে কাতারে এক ভারতীয়

সময় কলকাতা ডেস্কঃ  শিয়রে ফিফা বিশ্বকাপ। ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্বের ফুলবলপ্রেমীরা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সব দলগুলি। এবারও বিশ্বকাপ টিভিতেই উপভোগ করতে হবে ভারতবাসীকে। বিশ্বকাপ ফুটবলে যোগ্যতা অর্জন করতে পারেনি একদা বিশ্বফুটলের ঘুমন্ত দৈত্যরা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ওমান, আফগানিস্তান, বাংলাদেশ ও বিশ্বকাপের  আয়োজক দেশ কাতারের সঙ্গে এক গ্রুপে ছিল ভারতীয় দল। দেশবাসীর স্বপ্ন ছিল উপমহাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপের টিকিট এবার অর্জন করতে পারবে ভারত। কিন্তু এবারও স্বপ্নভঙ্গ হয়। শক্তিশালী কাতারের সঙ্গে হারের পাশাপাশি দুর্বল বাংলাদেশকেও হারাতে পারেনি সুনীলরা।

ভারতীয় দল যোগ্যতা অর্জন না করতে পারলেও চলতি বিশ্বকাপে এক ভারতীয়র হাতেই নির্ভর করছে এক শক্তিশালী প্রতিযোগী দেশের ভাগ্য। বিশ্বকাপের অন্যতম দাবিদার বেলজিয়ামের ওয়েলনেস কোচ হলেন ভারতীয় বিনয় মেনন। অর্থাৎ বিশ্বকাপ চলাকালীন লুকাকু, ডি ব্রুইনদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য যাতে মজবুত হয় এবং মাঠে তাঁরা যেন নিজেদের একশো শতাংশ উজাড় করে দিতে পারেন সেদিকেই লক্ষ্য রাখবেন বিনয়। স্বভাবতই বিশ্বকাপের অংশ হতে পেরে উচ্ছসিত বিনয়।

 

এর আগেও ফুটবলের বড় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ৪৮ বছর বয়সি বিনয়ের। প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির সঙ্গেও কাজ করেছেন। হ্যাজার্ড, লুকাকুদের দায়িত্ব আরও একবার সামলাবেন বিনয়। তিনি দায়িত্বে থাকার সময়ই  দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জেতে লণ্ডনের ক্লাবটি।

এবার বেলজিয়াকে বিশ্বকাপে সাফল্য দিতে মরিয়া বিনয়।  হ্যাজার্ড, ডি ব্রুইন, লুকাকু- সহ তারকাখচিত বেলজিয়াম দল একাধিক টুর্নামেন্টে ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামলেও, এখনও খেতাব জিততে পারেনি। গত বিশ্বকাপে তৃতীয় হয়েছিল বেলজিয়াম। এবার খেতাব জয়ই একমাত্র লক্ষ্য।

 

About Post Author