Home » ফুসফুস ভালো রাখতে আমলকী খান

ফুসফুস ভালো রাখতে আমলকী খান

সময় কলকাতা ডেস্কঃ ফুসফুসের সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। তাই প্রতিটি মানুষকে এই অসুখ নিয়ে সতর্ক হয়ে যেতে হবে। এক্ষেত্রে ফুসফুসের খেয়াল না রাখলে শরীরে হতে পারে অক্সিজেনের অভাব। এমন কিছু খাবার রয়েছে যা ফুসফুসের স্বাস্থ্য ঠিক রাখে। দেখে নেওয়া যাক সেই খাবার গুলির তালিকা-

আমলকী

আমলকীর অনেক গুন রয়েছে। এতে রয়েছে ভালো পরিমাণে ভিটামিন সি। এছাড়াও নানা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে এই খাবার। তাই এটা মাথায় রাখতে হবে যে আমলকী নিয়মিত খাওয়া উচিত। তবেই শরীর সুস্থ থাকতে পারে।

আপেল

আপেল খুব ভালো একটি ফল। এতে রয়েছে অনেকেটা পরিমাণে ভিটামিন, খনিজ, ফ্ল্যাভানয়েডস থেকে শুরু করে অ্যান্টিঅক্সিডেন্ট। আপেল ফুসফুস থেকে টেনে বের করে দেয় টক্সিন। তাই এই খাবার খেলে ফুসফুস ভালো থাকে।

কলা

পটাশিয়াম ফুসফুসের জন্য খুব ভালো। দেখা গিয়েছে পটাশিয়াম নিয়মিত শরীরে গেলে গুরুতর ফুসফুসের সমস্যার সমাধান সম্ভব। কলায় রয়েছে ভালো পরিমাণে পটাশিয়াম। তাই এই ফল আপনি রোজ পাতে রাখতেই পারেন।

বেরি জাতীয় ফল

বেরি জাতীয় ফল নিয়মিত খেতে পারলে অনেক গুরুতর সমস্যার সমাধান করে ফেলা সম্ভব। বেরি জাতীয় ফলে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট ফুসফুস থেকে বের করে দিতে পারে টক্সিন।

পেয়ারা

পেয়ারায় রয়েছে ভালো পরিমাণে ভিটামিন সি। এছাড়া নানা ফ্ল্যাভানয়েড রয়েছে এতে। তাই অন্যান্য ফলের মতোই পেয়ারা খেলেও ভালো থাকে ফুসফুল। এর মাধ্যমে কিছু গুরুতর অসুখ প্রতিরোধ করা সম্ভব হয়।

About Post Author