সময় কলকাতা ডেস্ক: বঙ্গ রাজনীতিতে বিরলতম দৃশ্যের দেখা মিলল শুক্রবার সকালে। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ডাক পেয়ে, তার ঘরে যান শুভেন্দু। সঙ্গে ছিলেন পরিষদীয় দলনেতা মনোজ টিগগা, বিধায়ক অগ্নিমিত্রা পল, অশোক লাহিড়ী ।মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে, সামান্য আলোচনার পরেই বেরিয়ে আসেন তাঁরা। ২০২১ সালে, তৃতীয় তৃণমূল সরকার গঠনের পর, এই প্রথম, রাজ্যের আইনসভার অন্দরে মুখোমুখি হলেন, মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা। যা সাম্প্রতিককালে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
২০২১ সালে তৃতীয় বারের জন্য তৃণমূল যখন সরকার গঠন করার পর থেকেই বিরোধী এবং সরকার পক্ষের মধ্যে যেন সাপে নেউলের সম্পর্ক। কিন্তু হঠাৎ এই সৌজন্য সাক্ষাৎ, আর এই সাক্ষাৎ ঘিরেই তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। কারণ প্রতিদিন শুভেন্দু অধিকারী যেভাবে ঝাঁঝালো কন্ঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেকেন্ড ইন কমেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বিস্ফোরক মন্তব্য করছেন, পাশাপাশি প্রতিনিয়ত সরকার এবং দলীয় কর্মীদের দুর্নীতি নিয়ে যেভাবে সরব হচ্ছেন, সেগুলো যাতে শুভেন্দু অধিকারী একটু রয়ে শয়ে বলেন ।সেই উদ্দেশ্য নিয়েই কি শুভেন্দু অধিকারী কে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী ।জল্পনা রাজনৈতিক মহলে। কারণ ইতিমধ্যে বিভিন্ন দুর্নীতিতে সরকার আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষক দুর্নীতি মামলায়, একের পর এক বিধায়ক, মন্ত্রী এবং পুরো শিক্ষা দপ্তর টাই জেলের মধ্যে রয়েছে। সেই জায়গা থেকে নতুন করে আবার বর্তমান শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর নামও জড়িয়ে পড়েছে। শিক্ষামন্ত্রীর দপ্তরের শিক্ষা সচিব মনিশ জৈন পরিষ্কার জানিয়ে দিয়েছেন আদালতে ,বেআইনি নিয়োগ সংক্রান্ত পুরো বিষয়টি নির্দেশ দিয়েছিলেন বর্তমান শিক্ষা মন্ত্রী। বিতর্ক আর জনমানুষে চর্চা এবং একের পর এক বিভিন্ন মন্ত্রীরা গারদের পেছনে যাওয়ায়, স্বাভাবিকভাবেই সরকার অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে। এই পরিস্থিতিতে মমতা -শুভেন্দু সাক্ষাত ঘিরে শুরু হয়েছে জল্পনা।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের